বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

স্বপের ভালোবাসা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান unnoun gril(guest) (০ পয়েন্ট)

X সকালে মায়ের ডাকে ঘুম ভাঙ্গলো।উঠে দেখি নয়টা বেজে গেছে।কাল রাতে পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম নিজেই জানি না।মা তো বকাবকি শুরু করে দিয়েছে।যাহোক এবার পরিচয়টা দেই।{আমি প্রমা আমার ছোট একটি বোন আছে যার নাম লিমা।মা-বাবা আর ছোট বোনকে নিয়ে আমার সুখের সংসার} মায়ের বকা খেতে খেতে ঘুম থেকে উঠলাম।উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করলাম।তারপর তাড়াহুড়ো করে স্কুল ড্রেস পরে রেডি হলাম।স্কুলে যেতে একটু দেরি হলো।স্যারকে বললাম গাড়ি পাইনি তাই দেরি হলো।স্যার তেমন কিছু বললেন না।এই স্কুলে পাচ বছর ধরে পড়ছি অথছো কোনো ছেলের দিকে সাহস করে আমার দিকে তাকায়নি।কিন্তু আজ যখন টিফিন পিরিওডের সময় বাইরে পানি আনতে গেলাম তখন দেখি একটা ছেলে আমার দিকে বারবার তাকাচ্ছে।আমি লজ্জা পেয়ে দৌড়ে চলে এলাম।আমার বেস্ট ফ্রেন্ড শিমুকে বলতেই সে হাসিতে ফেটে পড়লো।আমার খুব রাগ হলো।তাই কিছু না বলে চুপ থাকলাম।তার হাসি থামার পর বললো ছেলেটি কে দেখা তো।তাকে দেখাতেই সে বললো ছেলেটিকে আমি চিনি।ছেলেটির নাম নাকি রাফি তাও আবার মুসলিম।আমি তেমন পাত্তা দিলাম না।পরদিন থেকে দেখতাম ছেলেটা আমার দিকে হা করে তাকিয়ে থাকতো।একদিন তো বলেই ফেললো সে আমাকে ভালোবাসে।রাস্তার মাঝে আমি খুব লজ্জা পেলাম।ইচ্ছা করছিলো ঠাস করে চড় বসিয়ে দেই।কিন্তু মান ইজ্জতের ভয়ে কিছু বললাম না।রাতে খুব মাথা ব্যাথা করছিলো না খেয়েই শুয়ে পড়লাম।শুয়ে শুয়ে রাফির কথা ভাবতে থাকলাম।মনে মনে বললাম ভালোবাসার আর মানুষ পেলো না।সে মুসলমান হয়ে আমার মতো হিন্দু মেয়েকে ভালোবাসলো।ভাবলাম আমি যদি ওর সাথে রিলেশন করি তাতে কোনো লাভ হবে না।কারন আমি হিন্দু আর রাফি মুসলমান।তার সাথে আমার কোনোদিন মিল হবে না।এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম।পরদিন স্কুলে গিয়ে রাফিকে জানিয়ে দিলাম আমি ওকে ভালোবাসি না।দেখলাম ওর মুখের হাসি নিমিষেই উধাউ হয়ে গেলো।ও হয়তো মনে মনে ভাবছিলো আমি ওকে ভালোবাসার কথা বলবো।ওকে কথাটা বলেই সেখান থেকে চলে গেলাম।তারপর থেকে আমার দিকে শুধু চেয়ে থাকতো।কিছু বলত না।আমি সেদিন রাতে স্বপ্নে দেখলাম একটা হিন্দু ছেলে আমাকে প্রপোজ করছে।পরদিন সকালে ঘুম ভাঙার পর মনে মনে ভাবলাম আমার সেই স্বপ্নের দেখা রাজপুত্রের সাথে কখন দেখা হবে।নাকি সে আমার স্বপ্নে স্বপ্নের ভালোবাসা হয়ে থাকবে।এইকথা ভেবে কাদতে থাকি।আমাকে কী এই জীবনে আমার ধর্মের কোনো ছেলে ভালোবাসবে না????????????। [আজকে এই পর্যন্তই লিখলাম।আপনাদের উৎসাহ পেলে আরো অনেক গল্প লিখব।যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আশা করছি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৩ জন


এ জাতীয় গল্প

→ স্বপের ভালোবাসা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now