বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

.....স্বার্থপর ছেলে......

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মায়া(guest) (০ পয়েন্ট)

X ...ছেলেটা খুব ব্যাস্ত বিয়ের কেনাকাটা নিয়ে। মেয়েটার কোন ব্যাস্ততা নেই।সে আকাশের দিকে তাকিয়ে মেঘ দেখে,বৃষ্টি হলে দুহাত প্রসারিত করে বৃষ্টি ধরে।তারপর সেই বৃষ্টি স্নাত হাতটা মুখে মাখে,নদীর ধারে যায়,নদী দ্যাখে। ছেলেটি মহা ব্যাস্ত জেনেও মেয়েটি ফোন করে। ফোন করে ভাবে,ব্যাস্ত ছেলেটি কি ফোন ধরবে? ওমা! ধরলতো। রিসিভ করলে মেয়েটি বলে,একটি গুরুত্ব পূর্ন কথা ছিল। -কি কথা?( ছেলে) -কি করছো?( মেয়ে) -বিয়ের কেনাকাটা। -শাড়ি? -শাড়ি,সাথে আরও সব। -কার? -কার আবার,ঘরে নতুন যে আসবে তার। -আর? -উফ!বললাম তো সব। -বিরক্ত হচ্ছো? -না। -উফ!বললে কেন? -উফ, ঠিক আছে আর বলবো না।তোমার গুরুত্বপূর্ণ কথাটা বল। -আমি জানি বিয়েটা মেয়ের বাড়ি হচ্ছে না। -তো,কোথায় হচ্ছে জানতে চাও? -না,না।খবরদার আমাকে বল না। -কেন? -আমি যদি বিয়ের সময় হাজির হয়ে যাই।যদি ওখানে গিয়ে পাগলামী করি।যদি তোমাকে নিয়ে টানাহ্যাচড় করি। -তুমি করবেনা আমি জানি। -না,না।আমি তো পাগলি।পাগলিরা কখন কি করে তা তারা নিজেরা ও জানে না। -এটাই তোমার গুরুত্বপূর্ণ কথা? -না। -তো? -আজকের পর আমি যদি তোমাকে ফোন করি তুমি যেন রিসিভ করবে না। -আচ্ছা। -শোননা,আমি কিন্তুবারবার ফোন করবো।আমার নিজের ভেতরে কোন কন্ট্রোল থাকবে না।কিন্তুতুমি ফোন রিসিভ করবে না।আমি কিন্তু শতশত ম্যাসেজ করবো।তুমি ম্যাসেজ গুলো ওপেন করবে না।কারন ম্যাসেজ গুলো পড়ে তুমি ইমোশনাল হয়ে যেতে পারো। -গুরুত্বপূর্ণ কথা শেষ? -না,আরো আছে! -বলো? -বিয়ের আগের দিন তুমি সিম চেইন্জ করে নিও।ঠিক আছে। -কেন? -আমার তো মাথা ঠিক থাকবে না।আমি বারবার ফোন করবো।এর চেয়ে তোমার নাম্বার বন্ধ পেলে সেটাই ভাল।আর হ্যাঁ আমি বারবার কল করাতে যদি তোমাকে কেউ জিঙ্গাস করে কে ফোন করেছে,বলবা আননোন নাম্বার,বখাটে ছেলে ডিস্টার্ব করছে। - হুম। -আর শোন না। -বল? -তুমি নাম্বার চেইন্জ করলেও কিন্তু আমি তোমার নাম্বার খোজার চেষ্টা করবো।তোমার যে বন্ধুদের আমি চিনি তাদের কাছে তোমার নতুন নাম্বার দিওনা।আর দিলেও ওদের বলে দিও ওরা যেন আমাকে তোমার কোন ইনফরমেশন না দেয়। -হুম। -আর একটা কথা।কেউ কেউ তোমার কাছে বলতে পারে আমি ভাল নেই,আমি অসুস্হ হয়ে গেছি তুমি কিন্তু এটা ভেবে মন খারাপ করবে না।আমি কিন্তু ভালই থাকবো।আর অসুস্হ বা মন খারাপ হলেই কি।বাবা-মা মারা গেলেও তো মানুষ বেশি দিন খারাপ থাকে না,তাই না? আমি হয়তো কয়েক দিন মুখ ভার করে থাকবো তারপর ঠিক হয়ে যাবো।তুমি একদম চিন্তা করবে না।ঠিক আছে? মেয়েটা আর কথা বলতে পারে না।সে ফোন কেটে দেয়।তার দুচোখ বেয়ে অঝোরে জল পরতে থাকে। মেয়েটা আবার ফোন করে। ছেলেটা রিসিভ করে না। মেয়েটা আবারও ফোন করে। ছেলেটা কষ্ট পায় কিন্তু রিসিভ করে না। মেয়েটা ম্যাসেজ পাঠায়,প্লিজ,একবার রিসিভ করো,.....প্লিজ। ছেলেটা ম্যাসেজ খোলার সাহস পায় না।সে জানে ঐ ম্যাসেজে কি লেখা আছে। মেয়েটা আবার ও ফোন করে। ছেলেটা ফোন কেটে দিয়ে অফ করে। আর শপিংয়ের তালিকায় যুক্ত কর,"নতুন সিম"...............!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩০ জন


এ জাতীয় গল্প

→ .....স্বার্থপর ছেলে......

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now