বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সবাই তোমার বাছা

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আর.এম. রকি মাহমুদ (০ পয়েন্ট)

X গোপালের স্ত্রী গোপালের সঙ্গে বুদ্ধি লড়াইয়ে পেরে উঠতে না পারলেও উপস্থিত বুদ্ধি তারও কম ছিল না। গোপালের মত রসিক লোকের সঙ্গে থেকে থেকে তার রসবোধও দিন দিন বেড়েই চলেছিল। কথায় তার সঙ্গে পেরে উঠে এমন লোকও কম ছিল। একদিন সে গঙ্গাস্মান করতে গিয়েছে। ঘাটে নামতেই সে দেখতে পেল, একখানা বজরায় একদল বরযাত্রী ঘাটে নোঙর ফেলেছে। কিন্তু বর যে কে, তা বোঝা যাচ্ছে না। কারণ সে টোপর খুলে সহজ মানুষ হয়ে বসে আছে তখন। স্ত্রীলোক মাত্রেই বরযাতী দেখলে বরের খোঁজ করে। গোপালের স্ত্রী ও কৌতুহলবশে জিজ্ঞাসা করলে, হ্যাগা, তোমাদের মধ্যে কোনটি বর? এক যুবক রসিকতা করার লোভ সংবরণ করতে পারলে না। সে বলে উঠলো, বর? বেছে নাও না। দেখি তোমার পছন্দ কেমন হয়? গোপালের পত্নী তখনই মুখের উপর জবাব দিলে, তোমাদের ভেতর থেকে তা আর বেছে নেওয়ার উপায় নেই। তোমার সবাই যে বাছা। বাছা বলে স্ত্রীলোকেরা ডাকে নিজের ছেলেকে। যুবকটি লজ্জায় মাথা নীচু করলে। গোপালের স্ত্রীও মুচকি মুচকি হাসতে হাসতে স্নান করে বাড়ি ফিরে গেল। . ভাই-বোনেরা যদি ভালো লাগে তবে 1+ Star দিয়ো...&...কেমন লাগলো কমেন্ট কইরো... (আর.এম.রকি মাহমুদ)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

→ সবাই তোমার বাছা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now