বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

স্বাবলম্বন

" ঈশপের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X একবার এক ধান ক্ষেতে এক ঘুঘু ডিম পেড়েছিল। ডিম থেকে বাচ্চা বেরিয়েছে। বেশ বড়ও হয়েছে। একদিন ক্ষেতের মালিক এলো ক্ষেত দেখতে। দেখে ভাবল- "আরে! ধান তো বেশ পেকে উঠেছে। এবার তো কেটে ঘরে নিতে হয়। দেখি বন্ধুবান্ধবদের ডেকে আনা যাক।" পাখির এক বাচ্চা এই কথা কানে যেতে তার মা কে বলল- "ও মা, শুনলে তো চাষী কি বলল? চলো আমরা অন্য কোথাও চলে যাই।" মা হেসে বলল- "সে হবে'খন, তাড়া নেই।" কয়েকদিন পর আবার এলো চাষী, সঙ্গে তার দুই ছেলে। ক্ষেতের অবস্থা দেখে সে তার ছেলেদুটিকে বলল- "দেখছিস, ধান ঝরে ঝরে পড়ছে। আর তো রাখা যায় না। বন্ধুদের ডাকলাম, কেউ তো এলো না, কাল তাহলে তোদের দু'জনকে নিয়ে নিজেই লাগব।" বাচ্চা পাখি এই কথা শুনে তার মা কে বলল- "এবার?" মা বলল- "হ্যাঁ, আর আমাদের এখানে থাকা চলেনা। নিজের কাজ যে ও নিজে করতে চাইছে! আজ রাতেই আমাদের সরে পড়তে হবে।" **মুল বক্তব্যঃ- অপরের উপর নির্ভর না করে নিজের কাজ যখন কেউ নিজেই করতে লেগে যায়, তখন কাজ সমাধা হতে আর কোন বাঁধা থাকে না।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯২ জন


এ জাতীয় গল্প

→ স্বাবলম্বন
→ স্বাবলম্বন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now