বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সব শিশুরা স্বর্গের সদ্য ফৌটা ফুল 6

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X গুমরে গুমরে কেদে উঠছে বার বার । গলা শুকিয়ে কাঠ । মানুষ হাজার অপরাধ করেও অপরাধ বোধে না ভুগতে পারে । আত্মদংশনে হৃদয় তন্ত্রী ছিন্ন ভিন্ন না হতে পারে । কিন্তু হঠাৎ কোন কারণে অপরাধবোধ তীব্র হলে প্রতিক্রিয়ার আলজীব পর্যন্ত শুকিয়ে যায় । বার বার পানি খেয়েও বোতলে বোতলে অমৃত গিলেও জিহ্বার আদ্রতা ধরে রাখা যায় না,তখন কি এক ভীতিকর অবস্থা,জীবন মরণ সন্ধিক্ষণেই এমনটি হতে পারে যা আমি আগাম টের পাচ্ছি । চোখ বন্ধ করলে গীতার মোহময় চেহারাটা ভেসে উঠে । ঘড়ির দিকে তাকালে গীতার ঝলসানো চেহারা দেখতে পাই,ক্যালেন্ডারের দিকে তাকালে প্রতিটি তারিখের ঘরে গীতার হাজার হাজার পোড়া শরীর যন্ত্রণায় কাতরাচ্ছে । মদের বোতলে চোখ পড়লে স্পষ্ট দেখতে পাই গীতা যেন হিঃ হি করে হাসছে । অন্ধকারে তাকালে মনে হয় গীতার পোড়া কংকাল দাড়িয়ে আছে । ঘুমালে স্বপ্নে দেখি গীতার অস্থিচর্মহীন পোড়া কংকাল ভয়ংকর রুপ ধরে আমার উপর হুমড়ি খেয়ে পড়তে চায় । এর থেকে নিষ্কৃতির উপায় যে কি তা মগজে কোন কাজই করছে না । ভেবে পাই না আমার মগজটা কি জড় পদার্থ হয়ে গেল কিনা । কুল কুল করে ঘামতে থাকি । বিয়ে করা স্ত্রীদের কাউকেই কোনদিন এভাবে ফিল করিনি । তাদের অনুপস্থিতি কখনো ভাবায়নি ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮২ জন


এ জাতীয় গল্প

→ সব শিশুরা স্বর্গের সদ্য ফৌটা ফুল 6
→ সব শিশুরা স্বর্গের সদ্য ফৌটা ফুল 5

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now