বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমিতো খুশিতে আটখানা । ভাবতেও পারিনি চামেলিকে এত সহজে হাতের নাগালে পাবো । চামেলীও মহাখুশি । স্বতঃস্ফুর্তভাবে চৌকস গৃহিনীর মতই সব কাজ করে যাচ্ছে । চামেলির পক্ষে বাড়তি সুবিধা বাসার প্রতিটি মানুষ এবং প্রতিটি জিনিস আসবাব ওর পূর্ব পরিচিত । বড় বোন বেচে থাকতে অসংখ্যবার এসে থেকেছে । প্রতিটি ঈদের আগে বাসায় হাজির হয়ে সরব উপস্থিতি জানান দিত । মাস ছয়েক আগে আমার লোলুপ দৃষ্টি পড়েছিল চামেলির চিত্রল হরিণ তুল্য কচি দেহটার উপর । সুপ্রসন্ন ভাগ্যটাকে ধন্যবাদ দিয়ে ঘুমোবার চেষ্টা করলাম । কিন্তু না,একবিন্দু ঘুম এলোনা । এপাশ ওপাশ করে তন্দ্রাচ্ছন্ন হতেই ভীতিকর একটা স্বপ্ন দেখতে দেখতে চমকে উঠলাম । আমার অস্থি,মন ও মনন ইদানিং বুঝি ভয়ের সাথে আত্মীয়তা করে ফেলেছে । না হলে এমনটি কোন কালেই ছিলাম না । দেয়াল ঘড়িটায় চোখ পড়লো ,তিনটা পয়তাল্লিশ মিনিট,সেকেন্ডের কাটা সমান তালে টিক টক টিক টক আওয়াজ দিয়ে বৃত্তবন্দির গন্ডিতে ঘুরপাক খাচ্ছে । এত রাতে সারা ঢাকা শহরে মৃত্যুপুরীর নিস্তব্ধতা । বুক খালি করে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো । অব্যক্ত এক দুঃসহ যন্ত্রণায় আমার বুকের ভেতরটা হাহাকার করছে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now