বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কোন বাস্তববাদীর পক্ষে স্বপ্নাচারী হলে চলে না । স্বপ্ন বিলাসী নেতারা ঘুমিয়ে ঘুমিয়ে তো বটেই জেগে জেগেও বিচিত্র রংয়ের স্বপ্ন দেখতে পারে । চরম আনন্দদায়ক অথবা ভয়ংকর কোন স্বপ্ন কোন কালেই আমার মনের পর্দা কাপাতে পারেনি । কারণটা আমি নিজেও জানি,আমার মন অতটা স্পর্শকাতর নয় । মাধ্যমিক ইস্কুলে পড়ার সময় অনেকবার অন্ধকার রাতে শ্মশানে গোরস্থানে একাকী বাশী বাজিয়েছি । ভয় নামক কোন পদার্থ আমার অস্থি বা হৃদয়ের গ্রন্থির সাথে সম্পৃক্ত নয় । তার পরেও কেন যেন মনে হয় রাতে কানের কাছে গীতার পিস ফিস আওয়াজ ,কখনো বা উষ্ণ শ্বাস প্রশ্বাস অনুভুত হয় । কখনো বা ঘুমের ঘোরে স্বপ্নে দেখি গীতার অস্থি চর্মহীন কংকাল আমার পাশেই গা ঘেষে পড়ে আছে । বুকটা ধড়ফড় করতেই জেগে উঠি । অদৃশ্য একটা ভয়ের আবেশ আমার মন ও শরীরটাকে আচ্ছন্ন করে ফেলে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now