বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একটি মেয়ে, চট্টগ্রাম শহরে অপরিচিত!
ঢাকা থেকে আসার পর কাউন্টারে এই
শহরের কোনো একটা ছেলের সাথে হালকা
পরিচয়! ছেলেটি অল্প একটু তেই বুঝে
গেলো মেয়েটি এই শহরে নতুন! ছেলেটি
কি করলো? মেয়েটি এই শহরের যেখানে
যাবে, ওখানে যত্ন করে পৌছে দিয়ে
আসলো! যেহেতু মেয়েটি কিছু চিনেনা!
তারপর মেয়েটি কে পৌছে দিয়ে ছেলেটি
চলে গেলো! মেয়েটির রিলেটিভ রা সব
শুনলো, এবং বললো,
-- তোমাকে বলেছি শুধু গাড়ি নিয়ে চলে
আসতে, একটা অপরিচিত ছেলের সাথে কেন
এসেছো? ভাগ্যিস! ছেলেটা ভালো
ছিলো...!
খেয়াল করো! ভাগ্যিস শব্দটা কানে এসে
লাগবে! ছেলে মানেই খারাপ, ছেলে
ভালো হওয়াটা ভাগ্যের ব্যাপার!!! নাহয়
এই সময় টায় অনেক দুর্ভাগ্যজনক কিছু ঘটে
যেতে পারতো!
.......
ছেলেদের দৃষ্টি খারাপ, এই দৃষ্টি রাস্তায়
বের হওয়া তরুনীর স্পর্শকাতর জায়গা খুঁজে!
ছেলেদের স্পর্শ খারাপ, এই স্পর্শ
ছোটবেলার একসাথে বড়ো হওয়া মেয়ে
বন্ধুটাও এড়িয়ে চলে! ছেলেদের মুখের
ভাষা খারাপ, এই ভাষা সবসময় মেয়েদের
বিশ্রী ভাষায় টিজ করে! ছেলেদের হাতে
মোবাইল খারাপ, এই মোবাইলের ভিড়িও -
ভয়েস রেকর্ডিং অপশন দিয়ে তারা
মেয়েদের ফাঁদে ফেলে, ব্ল্য্কমেইল করে!
ছেলেদের ভালোবাসা খারাপ, এই
ভালোবাসায় কোনো অনুভুতি নেই স্রেফ
শরীর নিয়ে আগ্রহ! এটা প্রত্যেকটা বাবা
মায়ের মনের অভ্যন্তরে লুকোনো
দুঃশ্চিন্তা, দুর্ভাবনা! যে বাবা মায়ের
ঘরে একটা চৌদ্দ - পনেরো পেরোনো মেয়ে
আছে...!
.......
অপরিচিত ছেলেটা মেয়েটার কোনো ক্ষতি
না করে মেয়েটা কে বাসায় পৌছে দিলো!
এটা হতে পারে! কেন পারেনা? এটা
স্বাভাবিক! এই স্বাভাবিক ঘটনা টা তুমি
অস্বাভাবিক ভাবে নিয়েছো! কেন জানো?
কারন তোমার চিন্তা চেতনায়, ধ্যান
ধারনায় গেঁথে আছে পুরুষ ভয়ংকর!
তুমি ভুল! দুপুরে খেয়েদেয়ে ডানকাত হয়ে
শুয়ে বিশ্রাম নেয়া তোমার হাসবেন্ডের
স্নিগ্ধ মুখচ্ছবির দিকে তাকাও, তোমার
মনে হবে, তুমি ভুল! বিকেলে খেলাধুলা
করে ব্যাট বল হাতে ক্লান্ত হয়ে
ঘামেভেজা শরীর নিয়ে ফেরত আসা
তোমার কিশোর ছেলেটার দিকে তাকাও,
তোমার মনে হবে, তুমি ভুল! স্কুল লাইফের
বেস্ট ফ্রেন্ড টার সাথে হঠাৎ দেখা হলে
মুটকি বলে তার চিৎকার করে ঝাঁপ দিয়ে
জড়িয়ে ধরা অনুভব করো, তোমার মনে
হবে, তুমি ভুল! পুরোপুরি নাহলে ও, তুমি
কিছুটা হলেও ভুল!
......
অপরিচিত ছেলে মানেই কামুক নয়,
অপরিচিত ছেলে মানেই বেয়াদব নয়,
অপরিচিত ছেলে মানেই ধর্ষক নয়,
অপরিচিত ছেলে মানেই রাস্তায় দাঁড়িয়ে
অশ্লীল ভাষায় টিজ করা বেহায়া নয়,
অপরিচিত ছেলে মানেই নির্লজ্জ্ব নয়,
ছেলে মানেই বাবা মাকে লাথি মেরে
বের করে দেয়া কুলাঙ্গার নয়..! ছেলে
মানেই পৃথিবীর খারাপ কিংবা ভয়ংকর
কোনো প্রানী নয়!
আমি জিসি মোড়ে একটা ছেলেকে
দেখেছি পাবলিক বাসে একটা বৃদ্ধা কে
যত্ন করে সিট ছেড়ে দিতে! আমি
চকবাজারে একটি ছেলেকে দেখেছি, একটা
অন্ধকে হাত ধরে রাস্তা পার করে দিতে!
আমি একটা ছেলেকে দেখেছি, একটি
অপরিচিত মেয়েকে টিজ করা নিয়ে কিছু
বখাটে দের সাথে ঝগড়া করতে! আমি
শুনেছি একটা ভদ্রলোকের কথা, যে
ভদ্রলোক দুরপাল্লার বাস ভ্রমনে মাঝপথে
বাস থামিয়ে রাস্তার পাশের একটা বাড়ি
থেকে কোলে করে নিয়ে গিয়ে বৃদ্ধা
মায়ের বাথরুম করিয়ে এনেছিলো! আমি
ফেসবুকে কিছু ছেলে দেখেছি যারা
প্রতিদিন কয়েকব্যাগ রক্তের সন্ধানে ব্যস্ত
থাকে! ছেলে মানেই ভয়ংকর কোনো
প্রানী না! পুরুষ মানে ভয়ংকর না, এরা
ভালো হয়! উহু... শুধু ভাগ্যিস শব্দ ব্যবহারে
সুবিধার্থে নয়! এরা এমনিতেই ও ভালো হয়!
......
এই অপরিচিত ছেলেটিই কোনো এক
মমতাময়ীর আদরের সন্তান, কোনো এক
মায়াবতীর ভালোবাসার রাজপুত্র, কোনো
এক বটবৃক্ষের ছায়ায় ঘেরা মায়া... তোমার
অপরিচিত তবে কারো পরিচিত, বড্ড
পরিচিত!
........
দুঃখজনক ব্যাপার হলো, এই শহরের আনাচে
কানাচে খারাপ ছেলে আছে!
ভালোলাগার কথা হলো, এই শহরের আনাচে
কানাচে ভালো ছেলে আছে!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now