বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সায়নী এবং সুরমা,, একি ক্লাসে পড়ে ওরা।দুজন অবশ্য দু প্রান্তের মানুষ।
সায়নী খুব বড়লোক বাবার একমাত্র সন্তান।আর সুরমা খুব গরীব ঘরের সন্তান।
অরা দু জন ই ক্লাস নাইন এর ছাত্রী।
সায়নী মেধায় তেমন উজ্জ্বল নয়।মোটামুটি নাম্বার পায়।কিন্ত সায়নীর বাবা ওকে এই স্কুলে ভর্তি করিয়েছে ঘুষ দিয়ে।আর সুরমা।সে রাত দিন পরাশোনা করে এখানে চান্স পায়।কি আর করা,,দুজন ই একি স্কুলে পরতেছে।
সায়নী ক্লাসের সবাইকে দামি দামি গিফট দেয়।কিন্ত সুরমা এসব দিতে পারবে না, দু বছর টিফিন এর টাকা জমালেও না।
একদিন সুরমা ক্লাস শেষ এ স্কুলের বাইরে রোড এ হেটে যাচ্ছিল।সায়নীর বাবার গাড়ি করে সায়নী খুব আরামেই যাচ্ছিল।কিন্ত সুরমা কে ডেকে সায়নী লিফট দিল।সুরমা লিফট নিতে চাইনি,কিন্ত সায়নী জোড় করে ওকে উঠিয়ে ছিল।
দুই জনের স্কুলের ড্রেস একি রকম।
স্কুলের যখন ছুটি হয় মেয়েদের এর পর ছেলেরা স্কুলে আসে,,
স্কুলের উদ্দেশ্যেই যাচ্ছিল আকাশ।আকাশ ক্লাস টেন এ পড়ে।
এবার এস এস সি দেবে।
হঠাত আকাশের মনে পড়ল ফ্লেক্সিলোড এর দোকানে যেতে হবে।কেননা মা ফ্লেক্সি করে দিতে বলেছে কিছু টাকা।
আকাশ ফ্লেক্সি দোকানে দাঁড়িয়ে আছে।
আর এদিকে অই মুহুর্তেই গাড়ি করে সয়নী আর সুরমা যাচ্ছে।
আকাশ এর সামনে অদের গাড়িটা।একটু জ্যেম এ আটকেছে।
সায়নী আকাশ কে দেখে একটু ভাব নিল।আর সে সুরমা কে বলল,,,সুরমা একটু আমার জন্য প্রিপেইড কার্ড নিয়ে আসবে এখান থেকে,,,
সুরমা টাকা নিয়ে দোকানে গেল,যেহেতু সায়নী গাড়িতে উঠিয়েছে,তার কাজ টা না করে দিলে কেমন দেখায়,তাই সে দোকানে গিয়ে কার্ড চাইল।কিন্ত দোকানে কার্ড ছিল না।
সুরমা কে দেখে আকাশের মনে পড়ল এমন একটি মেয়ের চেহারা সে প্রতি রাতে সপ্নে দেখে। কিন্ত সে ত কখন ও সামনে আসে না।
আকাশের মেধাশক্তি খুব প্রখর ছিল।
সুরমা আবার গাড়িতে গেল, জানালা দিয়ে সায়নীকে বলল... কার্ড শেষ।
সায়নী নাম্বার দিল বলল,,,ফ্লেক্সি করে দিতে।
সায়নীর নাম্বার বলল সুরমা,,,আকাশ তা শুনেই মুখস্থ করে ফেলল,
এত মিস্টি কথার স্বর,, আকাশ নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না।যতক্ষন সুরমা সেখানে ছিল,,আকাশ তার দিকে চেয়ে থাকে।
সুরমা,,,,চলে গেল,,,,,,। আকাশ ভাবল,,এত বড়লোক ওরা।এই মেয়েকে কি আকাশ পাবে?
তবুও সে সিদ্ধান্ত নিল ওর সাথে কথা বলবে।
(লাবন্য)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now