বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

স্যাটায়ার আপনার অনুভূতি কি?

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X স্যাটায়ার আপনার অনুভূতি কি? Jannatul Naym Pieal তিনি এক বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা। জীবনে কোন যুদ্ধে পরাজিত হন নাই। তার কোষাগার ধন সম্পদে উপচে পড়ছে। চারটি বৈধ পত্নী ছাড়াও তার রয়েছে সহস্রাধিক উপপত্নী। পৃথিবীজোড়া তার খ্যাতি। সারাজীবন মানুষের মাথার ওপর ছড়ি ঘুরিয়ে, জীবনের গোধূলীলগ্নে উপনীত হয়েছেন তিনি। জীবনপ্রদীপ টিমটিম করে জ্বলছে বটে, কিন্তু নিভে যাবে যেকোন মুহূর্তে। শেষবেলার এসে সমগ্র জীবনের কৃতকর্মের কথা স্মরন করলেন তিনি। 'আমার জীবনে কোন অপূর্ণতা নেই', এমনটাই তার বিশ্বাস। তারপরও এক সকালে তিনি ডেকে পাঠালেন রাজপন্ডিতকে। বললেন, 'পন্ডিত, সবাই জানে আমি একজন সফল মানুষ। জীবনে চলার পথে এমন কোন শৃঙ্গ বাকি নাই যা আমি জয় করিনি। তারপরও আপনি বলুন, আমার জীবনে কোন অপূর্ণতা রয়ে গেল কি?' রাজপন্ডিত ভাববার জন্য পক্ষকাল সময় ভিক্ষা করলেন। রাজা তা মঞ্জুরও করলেন। এক সপ্তাহ রাজার জীবনের যাবতীয় কার্যকলাপ বিচার বিশ্লেষণ করে রাজপন্ডিত বললেন, 'জাঁহাপনা, এ কথা অতীব সত্য যে আপনি দুনিয়ার সফলতম ব্যক্তি। কিন্তু তারপরও আপনার জীবনে একটি অপূর্ণতা রয়েই গেছে।' এ কথা শুনে নড়েচড়ে বসলেন রাজা। জিজ্ঞেস করলেন, 'বল পন্ডিত, কি সেই অপূর্ণতা?' রাজপন্ডিত উত্তরে বললেন, 'আজ্ঞে মহারাজ, আপনি কখনো কোন নিউজপেপার বা টিভি চ্যানেলে ইন্টারভিউ দেন নাই। যে ব্যক্তি কখনো কোন সংবাদমাধ্যমে ইন্টারভিউ দেয়ার সুযোগ পায়নি, তাকে যে এ সমাজ মেনে নেবে না।' মহারাজ তৎক্ষনাৎ সমন জারি করলেন, এই মুহূর্তে দুনিয়ার শ্রেষ্ঠ সাংবাদিককে ধরে আনা হোক। মহারাজের লোকজন গিয়ে ধর্না দিল মুন্নি সাহার দুয়ারে, পার্থিব জগতে তার চাইতে সেরা সাংবাদিক যে আর কেউ নাই। কিন্তু মুন্নি সাহা মহাব্যস্ত মানুষ। হঠাৎ করে তো তার কোথাও যাওয়া সম্ভব না। হাতের কাজ গুছিয়ে মহারাজের কাছে যেতে তিন মাস সময় লেগে গেল তার। ইতিমধ্যে রাজার প্রাণ যায় যায় অবস্থা। যেকোন মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি। এই সময় ছুটতে ছুটতে মুন্নি সাহা রাজার সামনে গিয়ে হাজির হলেন। রাজা তখন 'পানি, পানি' করে সাহায্য প্রার্থনা করছেন। মুন্নি সাহা সে প্রার্থনায় বিন্দুমাত্র কর্ণপাত না করে রাজার সামনে মাইক্রোফোন এগিয়ে দিলেন, 'মহারাজ, আমার জানামতে আপনি আগে কখনো মারা যান নাই। লাইফে ফার্স্ট টাইম মারা যেতে চলেছেন। আপনার অনুভূতি কি?' রাজা উত্তরে কোনমতে বললেন, 'জীবনে বহু অমানবিক, নির্মম, পৈশাচিক মানুষ দেখেছি। সাংবাদিকরা যে তাদের সবার চেয়ে এক কাঠি উপরে, সে বিষয়ে আজই অবগত হলাম। আমার অনুভূতি অসাম।' এই বলে রাজা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মুন্নি সাহা তখন কাকে যেন ফোন করে বলছেন, 'মহারাজের ডেট এক্সপায়ার হয়েছে। এক্ষুনি স্ক্রলে ব্রেকিং নিউজ লাগাও।'


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৭০ জন


এ জাতীয় গল্প

→ স্যাটায়ার আপনার অনুভূতি কি?

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now