বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সাপ নিয়ে প্রায় প্রত্যেকেরই অনেক কৌতুহল থাকে। বেশকিছু ভূল ধারণাও আছে আমাদের। সাপের ক্ষমতা সম্পর্কেও রয়েছে ভ্রান্ত ধারণা। আর তাই অনেক সময়ই ভয়ের থেকেই মৃত্যু হয় মানুষের।
১) অনেকেরই ধারণা হাসনাহেনা বা সুগন্ধি ফুলের গন্ধে দূর দূরান্ত থেকে সাপ ছুটে আসে। কিন্তু, এটি সম্পূর্ণ একটি ভুল ধারনা। সাপের ঘ্রাণ শক্তি অত্যন্ত দুর্বল। তাই তারা কোনও ফুলের গন্ধই পায় না।
২) বীনের তালে সাপের নাচ দেখে অনেকেই মনে করেন সাপ দেখতে পায়। কিন্তু, মজার ঘটনা সাপের দৃষ্টি শক্তিও অত্যন্ত দুর্বল। সাপের কান নেই। শোনার জন্য সাপ জিভ বের করে। এই কারণেই সাপকে ঘনঘন জিভ বের করতে দেখা যায়। এছাড়াও সাপের পেটের তলায় আঁশে একধরণের স্নায়ুতন্ত্র থাকে। এই আঁশের সাহায্যেই মাটি থেকে উচ্চমাত্রার কম্পনযুক্ত শব্দ সংগ্রহ করে সাপ মস্তিষ্কে চালান করে দেয়। এইভাবেই সাপ কোনও বস্তুর অবস্থান কত দূরে তা বুঝতে পারে।
বিশ্বে প্রায় ৩০০০ প্রজাতির সাপ আছে।এন্টার্কটিকা বাদে বিশ্বের সর্বত্রই সাপের দর্শন মেলে। সাপের খাদ্য তালিকায় থাকে ইঁদুর, পাখি, ব্যাঙ, বড় সাপ ছোট হরিণ, শূকর, বাঁদর । নিজেদের প্রতিরক্ষার জন্যই সাপ আক্রমণ করে। তবে, আসলে এরা শান্ত ও নিরীহ প্রাণী।
৭০ শতাংশ প্রজাতির সাপই ডিম পাড়ে। সবথেকে বড় সাপ গ্রিন অ্যানাকোন্ডা, যা গড়ে ১৭ ফুট লম্বা হয়। সবথেকে ছোট সাপ বার্বাডোস থ্রেড স্নেক, মাত্র ৪ ইঞ্চি লম্বা হয় এই সাপটি।
তবে, সবথেকে বড় বিষয় বিশ্বের বেশিরভাগ সাপই হয় নির্বিষ।
Collected from সময়ের কন্ঠস্বর
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now