বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সালাম- রফিক কয়
বিশ্বসভায় তাল মিলিয়ে চলতে হবে তাই,
বাংলা শেখার কোনো মূল্য আমার কাছে
নাই।
ইংরেজীটা শিখতে আমি অঘুম কাটাই রাত,
বাংলা শেখায় ব্যস্ত হলে থাকবে কি আর
জাত?
একুশ এলে প্রাণের মেলায় প্রেমিক সেজে
রোজ,
সবার সাথে আমিও করি নতুন বইয়ের
খোঁজ।
লোক দেখিয়ে বিষাদ গীতি ওদের নামে
গাই,
সারা বছর আমার মাঝে একুশ-চেতনা নাই।
তিরিশ লাইন বাংলা লেখায় পনের লাইন
ভূল,
খাতা দেখে টিচার বলেন ইংরেজীটাই মূল।
ভিন্ দেশীদের ভাষার চাপে ভাঙ্গে আমার
মুখ,
অবুঝ জাতি যাচ্ছে কোথায় কষ্টে ফাটে
বুক।
ভাষার মাসে ঐ পতাকায় সালাম-রফিক কয়,
ইংরেজীটা শিখতে হবে বাংলা রেখে নয়।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now