বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পুজার ছুটি চলছে তাই আম্মু বললো ''অনেক দিন হলো তোর বড় খালাদের বাসায় যাস নি।এখন তো কলেজ ছুটি তাই তোর খালার বাসা থেকে ঘুরে আয়।
--আচ্ছা যাবো।কবে যেতে হবে?
--আজকে বিকেল বেলাই যা তাহলে। আমি তোর খালাকে ফোন করে বলে দিচ্ছি।
--আচ্ছা বলো তাহলে।
বিকেল বেলা খালাদের বাসায় রওনা দিলাম।প্রায় ২ঘন্টা জার্নি করার পর তাদের বাসায় পৌছালাম। সেখানে গিয়ে সন্ধ্যার একটু আগে খালাতো ভাইয়ের সাথে ঘুরতে বের হলাম।অনেক দিন পর এসছি তাই সবকিছু অচেনা অচেনা মনে হচ্ছে।
আমরা দুইজন গল্প করছি আর হাটছি।হঠাৎ দেখলাম একটি মেয়ে খুব দ্রুত সাইকেল চালিয়ে আমাদের দিকে আসছে।যখন মেয়েটা প্রায় আমাদের কাছে চলে আসলো তখন লক্ষ্য করলাম মেয়েটা দেখতে অপরুপ সুন্দর। আজকাল এমন মেয়ে খুব কম দেখা যায় কারন সব গুলোই তো আটা ময়দা ব্যবহার করে।????
কি মনে হলো তাই মেয়েটাকে আমাদের দিকে লক্ষ্য করানোর জন্য শিস বাজালাম।শিস দেওয়ার ফলে মেয়েটা যেই বা আমাদের দিকে তাকিয়েছে ওমনি একটা ইটের সাথে বেধে আমাদের থেকে ২/৩ হাত দূরে গিয়ে পড়ে গেলো।আমি আর খালাতো ভাই তো দাড়িয়ে পড়েছি।মেয়টাকে তুলবো না কি করবো ভেবে পাচ্ছি না।
কিছুক্ষন পর মেয়েটা সেখান থেকে উঠে আমাদের দিকে এগিয়ে আসলো এবং বললো;
--শিস বাঁজালো কে? (রাগী স্বরে মেয়েটি বললো)
--আমরা তো শিস বাঁজাই নি।????(আমি)
--তাহলে কে বাঁজালো?(মেয়েটি)
--একটা ছোট বাজিয়ে পালালো তাই দেখলাম।(ঝাড়ি মারতেছি)
--কোন পাশ দিয়ে পালালো হ্যাঁ?(এই গলিটা লম্বা এর আশেপাশে অন্য কোন গলি নেই যেটা দিয়ে কেউ যেতে পারবে) আর এখানে তো আপনাদের ছাড়া কাউকে দেখছি না!(মেয়েটি)
--আপু আমাদের ভুল হয়ে গিয়েছে। আমাদের নাফ করে দিন প্লিজ!(খালাতো ভাই)
--মেয়ে দেখলেই শিস বাঁজাতে মন চায় তাই না? অসভ্য কোথাকার।এই মুহুূর্তে চোখের সামনে থেকে দূর হয়ে যান।
চুপচাপ সেখান থেকে কেটে পড়লাম তাছাড়া লোকজন ডাকলে একটা মারও মাটিতে পড়বে না।
--আচ্ছা ভাইয়া!মেয়েটাকে চিনো তুমি?
--না!কিন্তু কেন জিঙ্গেস করছো?
--না মানে মেয়েটা দেখতে খুব সুন্দর তাই আর কি।????????????
--এই সব মেয়েদের থেকে দূরে থাকাই ভালো।দেখলে না সামান্য শিস বাঁজানোর জন্য কেমন ব্যবহার করলো।
--অন্য মেয়ে হলেও তাই করতো।আমার মনে হয় মেয়টাকে আমি ভালোবেসে ফেলেছি।
--তোমার যা ইচ্ছা তাই করো।আমাকে এর মধ্যো জড়াবে না।
পরিশিষ্ট : যে কয়দিন খালাদের বাসায় থেকেছি প্রতিদিন সাকল-বিকেল মেয়েটার খোজে সেই রাস্তায় গিয়ে দাড়িয়ে থেকেছি,অনেক খুজেছি কিন্তু সেই সাইকেল ওয়ালী কে খুজে পাই নি।
ThE EnD
#Re-post
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now