বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সাহায্য

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Raju Ahmed (০ পয়েন্ট)

X একবার এক ইঁদুর লক্ষ্য করল যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা রয়েছে। সে খুবই ভয় পেল। ফাঁদটি অকেজো করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল।মুরগি ঘটনা শুনে জবাব দিল-“ ফাঁদটি আমার কোন ক্ষতি করতে পারবেনা। অতএব আমি এখানে কোন সাহায্য করতে পারবনা”। মুরগির কাছ থেকে এইউত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হল এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল।ছাগল ফাঁদেরকথা শুনে বলল-“ওই ফাঁদ বড়দের জন্য নয়। আমি এখানে তোমাকে সাহায্যকরতে পারবনা”।ইঁদুর ছাগলের কাছথেকে একই উত্তর শুনে দুঃখিত হয়ে গরুর কাছে এলো। সব কথা শুনে গরু বলল-“ইদুরের ফাঁদ আমার মত বড় প্রাণীর কোন ক্ষতিইকরতে পারবে না। যা আমার কোন ক্ষতি করতে পারবে না-তাতে আমি সাহায্য করতে পারব না”। ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো। রাতের বেলা বাড়ির কর্ত্রী অন্ধকারের ভিতর বুঝতে পারলেন যে ফাঁদে কিছুএকটা ধরা পরেছে। অন্ধকারে ফাঁদের কাছে হাত দিতেই উনি হাতে কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপধরা পরেছে।তার চিৎকারে কর্তার ঘুম ভাঙল।তাড়াতাড়ি ডাক্তার ডাকা হল। চিকিৎসা শুরুহয়ে গেল। কিন্তুঅবস্থা মোটেই ভালো না।পথ্য হিসেবে ডাক্তার মুরগির সূপ খাওয়াতে বল্লেন। সুপের জন্যকর্তা মুরগিকে জবাই করে দিলেন। অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে লাগলো। দূরদূরান্ত থেকে আরও অনেকে আত্মীয়স্বজন আসতে লাগলো। বাধ্যহয়ে কর্তা ছাগলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য। আরও ভালো চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হতে লাগলো। অবশেষে বাড়ির কর্তা তাদের গরুটিকে কসাইখানায় বিক্রি করে দিল। এক সময় বাড়ির কর্ত্রী সুস্থহয়ে উঠল। আর এই সমস্ত কিছু ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করল। শিক্ষণীয় বিষয়ঃ কেউ বিপদে সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিৎ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৫ জন


এ জাতীয় গল্প

→ ধূমপান ছাড়তে সাহায্য করে যেসব খাবার
→ যখন আসবে আল্লাহর সাহায্য
→ সাহায্য করা
→ অত্যাচারী ও অত্যাচারীত ব্যক্তি উভয়কে সাহায্য করো পর্ব ১
→ আত্মার সাহায্য
→ Please help me ! আমাকে সাহায্য করুন!
→ অন্যায় কাজে সাহায্যের ফলাফল part 1
→ অন্যায় কাজে সাহায্যের ফলাফল part 2
→ সাহায্য করলে বিপদে পরতে হয়
→ সাহায্য
→ অন্যকে সাহায্য না করলে বিপদটা আপনারও হতে পারে
→ কেউ বিপদে সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিৎ,
→ ইয়াতিম কে সাহায্য কর আল্লাহ তোমাকে সাহায্য করবেন
→ মানুষকে সাহায্য করুন , যতটা আপনার পক্ষে সম্ভব ।
→ অন্যকে বেঁচে থাকার জন্যে সাহায্য করতে হবে।

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now