বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
●সাফল্য! তা কে না চায় ।সকল মানুষই সাফল্য কামনা করে । সকলেই সফল হতে চায়।
বিশেষ করে কর্মক্ষেত্র, শিক্ষা ক্ষেত্রে মানুষ সাফল্য কামনা করে ।আমাদের সমাজে নানান পেশার সাথে যুক্ত নানান রকমের মানুষ আছে ।যেমন :
শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, নার্স, মালী, দপ্তরি, কাঠ মিস্ত্রি, দর্জি, জেলে, মাঝি, দোকানদার, প্রকৌশলী, কৃষক, ব্যাংকার, সরকারি চাকরিজীবী, কামার, কুমার ইত্যাদি ।
জীবনেসাফল্য লাভ করতে হলে, মানুষের মধ্যে নানান গুণ থাকতে হয়।যেমন :
১|আত্মবিশ্বাস।
২|উৎসাহ/ উদ্দীপনা ।
৩|জবাবদিহিতা।
৪|নেতৃত্ব দেওয়া।
৫|সততা ।
৬|সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ।
৭|পরিশ্রম ।
৮|দলে কাজ করার মানসিকতা ।
৯|শেখা জ্ঞান ও দক্ষতা কে কাজে লাগানো ।
১০|দক্ষতার উন্নয়ন ।
১১|প্রয়োজনীয় যন্ত্রপাতি, প্রযুক্তি ও আইসিটি ব্যবহার করার দক্ষতা ।
১২|দায়িত্ব সচেতন ।
১৩|অন্যের মতামত কে গুরুত্ব দেয়া ।
১৪|যোগাযোগ দক্ষতা (শোনা, বলা , পড়া ও শেখার দক্ষতা )।
১৫|সময়জ্ঞান
১৬||সমস্যা সমাধানের দক্ষতা।
১৭||শেখার প্রতি আগ্রহ ।
১৮|পরিবর্তন মেনে নেয়া ও মানিয়ে চলা।
১৯|নিজেকে জানা ।
●আবার অনেক বিখ্যাত মানুষের উক্তির মধ্যে নানান কিছু লুকিয়ে থাকে ।লুকিয়ে থাকা বিষয়টি কে আমাদের কে বুঝে নিতে হয়।তেমন কিছু উক্তি আপনাদের জন্য :
১|স্বপ্ন তা নয়, যা তুমি ঘুমিয়ে দেখ, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না ।
-----------এ পি জে আব্দুল কালাম
২|হে দারিদ্র্য তুমি আমাকে করেছ মহান, তুমি আমাকে দানিয়েছ খ্রীষ্টের সম্মান ।
------------কবি কাজী নজরুল ইসলাম
৩|আমার আবিষ্কারের কারণ প্রতিভা নয়, বহু বছরের চিন্তাশীলতা ও পরিশ্রমের ফলে দুরূহ তত্ত্বগুলোর রহস্য আমি ধরতে পেরেছি ।অস্পষ্টতা থেকে ধীরে ধীরে আমি স্পষ্টার দিকে উপস্থিত হয়েছি ।
---------আইজ্যাক নিউটন
৪|জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয় ভান্ডার নয়, এ সত্য তো প্রত্যক্ষ ।কিছু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে, এ যুগে যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য, সে জাতি ধনের ভাঁড়েও ভবানী ।তারপর যে জাতি মনে বড়ো সে জাতি জ্ঞানেও বড়ো; কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞানসাপেক্ষ তেমনি জ্ঞানের সৃষ্টিও মনসাপেক্ষ ।
------------প্রমথ চৌধুরী
৫|নীরবতা হলো জ্ঞানের মোক্ষম ভান্ডার ।
--------------জর্জ বার্নাড শ
৬|প্রতিভা বলে কিছুই নেই, পরিশ্রম ও সাধনা করে যাও, তাহলে প্রতিভা কে অগ্রাহ্য করতে পারবে ।
----------- ভলতেয়ার
৭|লোকে আমাকে প্রতিভাবান বলে, কিন্তু আমি পরিশ্রম ছাড়া আর কিছুই জানি না ।
---------------ডালটন
৮|যারা কেবল নকল করে শেখে, তারা নকলের বাইরে কিছুই দেখতে পারে না ।
-------------রবীন্দ্রনাথ ঠাকুর
৯|বই হচ্ছে শ্রেষ্ঠ বন্ধু, যার সাথে কোন দিন ঝগড়া হয় না, কোন দিন মনোমালিন্য হয়না ।
------------প্রতিভা বসু
১০|স্বার্থপর লোকেরা যা দেয় তার চেয়ে বেশি কিছু আশা করে ।
----------জর্জ ক্যানিং
১১|যে সহজসরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ ।
----------আলেকজান্ডার
১২|একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর শ্রেয় ।
---------------ডেল কার্গেনী
১৩|জীবনটাকে ভালোবাসি, কিন্তু দেশের চেয়ে বেশি নয়।
-----------এইডন আর্নল্ড
১৪|যে ব্যক্তি পাপের মতো পুণ্যকর্ম কে গোপন রাখে সেই খাঁটি লোক ।
-------------সুফি ইয়াকুব
১৫|গর্ব না করাই গর্বের বিষয়।বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক ।
-------------প্লেটো
১৬|অন্যেরা খাওয়ার জন্য বাঁচে আর আমি বাঁচার জন্য খাই ।
---------------সক্রেটিস
১৭|গায়ের জোরে সব হতে পারে, কিন্তু গায়ের জোরে গুরু হওয়া যায় না ।
----------রবীন্দ্রনাথ ঠাকুর
১৮|কাপুরুষ তার মৃত্যুর আগেই অনেকবার মরে কিন্তু নির্ভীক বীর মৃত্যুবরণ করে একবার ।
-----------শেক্সপিয়ার
১৯|দুঃখে মাথার চুল ছেঁড়া বোকামি, কেননা চুল হীন টেকো মাথার সাহায্যে দুঃখের লাঘব হবে না ।
----------সিসেরো
২০|মানুষ নিজেকে অসুখী মনে করে, তার কারণ সে সব সময়ই ব্যর্থতার হিসাব করে ।জীবনটাই যে মস্ত বড়ো পাওয়া __ এটা সে মৃত্যুর আগে বুঝতে পারে না।
------------লুথার হাম
----------সংগৃহীত -------
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now