বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

Sad love story

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান RaNa jojo (০ পয়েন্ট)

X হৃদয় আর নদী পাশাপাশি বসে আছে..!! হঠাৎ হৃদয় বললো...... হৃদয়:কি রে বুড়ি,,,কি করিস..?? নদী:দেখ হৃদয়,,, আমাকে একদম বুড়ি বলে ডাকবি না..!! আমি মোটে-ই বুড়ি নয়..!! হৃদয়:বুড়ি-ই তো..!!দেখ না বাঁ পাশের গালটা কেমন বসে গেছে..!! নদী:ইসসস..!!ওটা মোটে-ই বসে যায়নি বুড়ো..!!ওটা টোল...!! জানিস ছেলেরা টোল পড়া মেয়েদের বেশি পছন্দ করে..!! হৃদয়: জানি না,,, তবে তোর বুড়োর বেশ পছন্দের..!! নদী: আবার শুরু করেছিস..?? চুপ থাক..!! নদী ফোন নিয়ে গেম খেলা শুরু করলো..!!আমি ওর আর একটু কাছে গিয়ে বললাম..... হৃদয়: নদী,,, শোন না..!! নদী: হুম,,বল..!! আমি মুখটা ওর কাছে নিয়ে বললাম..... হৃদয়: ভালোবাসি..!! নদী:মাইর খাবি..!! হৃদয়: সত্যি-ই..!! নদী: এদিকে আয়,,, একটা সেলফি তুলি..!! সেলফি তুলে ছবিটা আমার সামনে ধরে বললো...... নদী:দেখনা ছবিটা,,, একদম বেমানান,,, চলবে না..!! হৃদয়: আবার ফাজলামি শুরু করেছিস..?? নদী:তো কি করবো..?? হৃদয়: আমি সত্যি-ই বলছি..!! নদী:তুই থাক তোর সত্যি নিয়ে,,, গেলাম আমি..!! নদী উঠে হনহন করে চলে গেল..!! কিছুক্ষন বসে বসে পুকুরে ঢিল ছুড়লাম..!! ভাবছিলাম নদী আবার ফিরে আসবে,,, কিন্তু আসলো না..!!ফোনটা হাতে নিয়ে অনেক গুলো ভালোবাসি লিখে ওকে পাঠিয়ে দিয়ে উঠে বাড়ির পথে হাটা শুরু করলাম..!! মেয়েটা এমন কেন..??যত বার-ই ভালোবাসার কথা বলতে যায় ফাজলামি করে এড়িয়ে যায়..!! কিন্তু মনের মধ্যে ভালোবাসাটা পুষে রাখাও অনেক কষ্টকর..!!গৃহহীন পথিকের মতো পাক খেতে থাকে..!!নিজেও দু-দন্ড শান্ত হয়ে বসে না,,, আমাকে বসতে দেয় না..!! দিন শেষে নীড় হারা পাখিটার মতো ছটফট করতে থাকে,,,নীড়ে-ই তার শান্তি..!!সে নীড় যে নদী,,, সেটা-ই তাকে বোঝাতে পারিনি হয়তো..!! দিন যত যায় আকুলতা বাড়তে থাকে..!! গভীর সাগরে ডুবতে থাকা মানুষটাও বাঁচার স্বপ্ন দেখে,,,তাই তো দু- হাতে পানির সাথে সংগ্ৰাম করে শেষ নিঃশ্বাস পর্যন্ত..!! আমিও একবার শেষ চেষ্টা করতে চাই..!! নদী কে ফোন দিয়ে পার্কে দেখা করতে বললাম..!!৩০ মিনিট ধরে পার্কের বেঞ্চটায় বসে আছি..!! নদীর আসার নাম-ই নেই..!!বিরক্ত লাগছে ,,,,সাথে রাগও হচ্ছে..!! নদী অনেকটা বদলে গেছে বুঝতে পারছি,,, আমার গুরুত্বটা কমে এসেছে..!!ওর কথা আর কাজে-ই বুঝতে পারি একটু একটু..!! আরো ১০মিনিট পরে নদী আসলো........ নদী: কি রে হঠাৎ জরুরি তলব..?? হৃদয়: কিছু কথা বলতে চাই..!! জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা আর দু-একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত..!! কোনো ফাজলামি করতে পারবি না..!! নদী: সিরিয়ায় কিছু..??কি হয়েছে..?? হৃদয়: জানি না কি হয়েছে,,, কিভাবে হয়েছে..?? শুধু জানি আজীবনের জন্য কিছু শূন্যতার সৃষ্টি হয়েছে,,,যেটা তোকে ছাড়া পূরন করা সম্ভব না..!! তুই আর আমার অবসর নেই রে,,,অভ্যাসে পরিণত হয়েছিস..!! সেই অভ্যাস,,যা কোনো দিন ত্যাগ করা সম্ভব না..!! তুই আমার অনুভবে নেই,,, অস্তিত্বে মিশে গেছিস..!! শুধু একটা-ই চাওয়া,,, এই অস্তিত্বের সমাপ্তি যেন না হয়..!! তোকে সত্যি-ই খুব ভালোবেসে ফেলেছি,,, অনেক বেশি-ই ভালোবেসে ফেলেছি..!! এটা বলে নদীর হাতটা ধরলাম..!! নদী আলতো করে ছাড়িয়ে নিলো..!!ওর মুখের দিকে তাকালাম..!!চোখ দুটো ছলছল করছে,,,পলক পড়লে-ই কেঁদে দিবে..!! নদী মুখটা ঘুরিয়ে চোখ মুছে নিলো..!! আমি আবারও ওর হাতটা ধরলাম,,এবারও নদী হাতটা ছাড়িয়ে নিলো..!! আমি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম,,, নদী না সূচক মাথা নাড়ালো,,,আর আমি বললাম...... হৃদয়: তুই কাউকে ভালোবাসিস..?? নদী:হ্যা ,,, শান্ত,,, আমার কাজিন..!! হৃদয়: ওহ্,, বলিসনি তো কখনো..!! নদী: প্রয়োজন মনে করিনি তাই..!! যাই হোক আমি আসি,,কাজ আছে,,বাই..!! নদী উঠে দাড়াতে-ই আমি ওর হাতটা ধরলাম..!! আমার মাথায় যেন ভূত চাপলো,,,এক ঝটকায় নদী কে বুকে টেনে নিলাম..!! নদীও যেন কিছুক্ষনের জন্য পাথরের মতো নিশ্চল হয়ে গেল..!! তারপর এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে সাথে সাথে আমার গালে সজোরে একটা চর দিয়ে চোখ মুছতে মুছতে চলে গেল..!!ক্ষনিকের জন্য আমিও যেন স্তব্ধ হয়ে রইলাম..!! স্বস্তি ফিরে পেয়ে নদীর যাওয়ার পথের দিকে তাকালাম..!!চোখ দুটো ঝাপসা হয়ে আসছে..!! না,, ছেলেদের কান্না শোভা পায় না..!!প্রানপনে চেষ্টা করছি চোখের পানি আটকানোর..!! এতো দিন ভাবতাম নদীও হয়তো আমাকে ভালোবাসো,,, কিন্তু না কয়েক মূহুর্তে-ই সব এলোমেলো হয়ে গেল..!! জানি আমাদের সম্পর্কটা আর আগের মতো থাকবে না..!!তাই নিজেকে ওর জীবন থেকে সরিয়ে নেওয়ায় ভালো হবে..!! হয়তো কয়েক দিন মিস করবে,,পরে সব ঠিক হয়ে যাবে..!! এখানে থাকলে আমি ওর ভালোবাসায় বাধা হয়ে থাকবো,,যা আমি কখনোই চাই না..!!তাই সেদিন রাতে-ই গ্ৰামের বাড়িতে রওনা দিলাম..!!আজ ১মাস হতে চললো নদীর সাথে কথা হয়নি..!! যোগাযোগ করার সব মাধ্যম নষ্ট করে দিয়েছি..!! এখন নিজেকে অনেকটা-ই সামলে নিয়েছি..!! কিন্তু সবকিছু এলোমেলো করে দিলো নদীর একটা চিঠি..!!সেদিন নদী পাড়ে বসে ছিলাম,,, ছোট বোনটা এসে বললো ..শহর থেকে তোর জন্য একটা চিঠি এসেছে,,,বলে চিঠিটা হাতে দিয়ে চলে গেল..!! ততক্ষণে সন্ধ্যা নামার উপক্রম..!! পাখিরা সব নীড়ে ফিরছে,,, আশেপাশের বাড়িগুলোতে সন্ধ্যা প্রদীপ জ্বালানো শুরু হয়েছে..!! আবছা আলোয় চিঠিটা পড়তে শুরু করলাম......... কেমন আছিস হৃদয়..?? সেদিন তোর খুব লেগেছিল নারে..??কি করবো বল,,, আমার যে আর কিছু করার ছিল না..!!ক্ষনিকের ভালোবাসায় জরিয়ে তোকে কষ্ট দিতে চাইনি..!! চিঠিটা যখন পাবি তখন হয়তো আমি আর এই পৃথিবীতে নেই,,, আকাশের তারা হয়ে গেছি..!! আচ্ছা,,এই হাজার তারার ভিতর খুঁজবি আমায়..?? কত স্বপ্ন বুনেছিলাম তোকে নিয়ে..!! তুই,, আমি আর আমাদের ছোট্ট একটা সংসার দুষ্টুমি আর ভালোবাসায় ভরা..!! কিন্তু স্বপ্ন ভেঙ্গে গেল,,,যেদিন ডাক্তার আমায় ছয় মাসের জীবনসীমা বেঁধে দিল..!! তুই যেদিন আমায় প্রথম ভালোবাসি বলেছিলি,,,তার তিন দিন আগে-ই জানতে পারি সেটা..!! সেদিন সারারাত কেঁদে ছিলাম..!! দুদিন তোর সামনেও যায়নি..!! তুই জানিস..?? তুই আমাকে ১৩৪ বার ভালোবাসি বলেছিস,,,আর মেসেজে ভালোবাসি বলেছিস ৪০৭৩ বার..!!কেউ হয়তো সারাজীবনেও শুনতে পারে না এই শব্দটা..!!তোর হাতটা ধরতে ইচ্ছে করছে খুব,,,লিখতেও কষ্ট হচ্ছে অনেক..!!হাতটায় খুব ব্যথা,,তোকে আঘাত করার শাস্তি দিয়েছি..!! কিন্তু তা না করলে যে তুই আমায় ছাড়া চলতে শিখতিস না..!! পারলে ক্ষমা করে দিস আর একটু ভালোবাসা রাখিস আমার জন্য..!!দেখিস পরের জন্মে অনেক সময় নিয়ে আসবো তোকে ভালোবাসার জন্য..!!কাদবি না একদম আমি কিন্তু দেখবো আকাশ থেকে..!! ভালো থাকিস..!! ইতি তোর বুড়ি শেষের লাইন গুলো পড়তে পড়তে বুঝলাম আমি কাঁদছি..!!আজ আর চোখের পানি আটকাতে ইচ্ছে করছে না,,, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে..!! ঝাপসা দৃষ্টিতে হাঁটা শুরু করলাম..!!জানি না এ পথের শেষ কোথায়..?? হয়তো এই পথের শেষে দাঁড়িয়ে আছে নদী,,, আমার বুড়ি..!! দাঁড়িয়ে আছে তার ভালোবাসা নিয়ে..!!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১৩১২ জন


এ জাতীয় গল্প

→ Sad love story
→ "স্মৃতি তুমি বেদনা"- ভালবাসার গল্প- ____*বাই আব্দুল্লাহ আল মামুন____**A SAD LOVE STORY (BANGLA VALOBASAR GOLPO)
→ অপ্রকাশিত ভালোবাসা" ---বাই আব্দুল্লাহ আল মামুন____*** A SAD LOVE STORY
→ একটি ভালবাসা ও প্রতারণার গল্প | Sad Love Story
→ A Kind Of Sad Love Story
→ A Sad Love Story

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now