বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সাবধান

"ভূতুড়ে অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সেচ্ছাচারী লেখক (০ পয়েন্ট)

X সত্যঘটনা # মা স্বপ্নে দেখছিলেন যে মাকে ওই জট ওয়ালা মহিলা বলছিলো যে... তোর ছেলেকে জলিলের পুকুরে দিয়ে আসবি তাহলে তোর অনেক ভালো হবে।মা ওই মহিলার সাথে খুব তর্ক করছিলো যে,আমার ছেলেকে কোনোভাবেই কারো হাতে আমি তুলে দিবো না।তারপর মায়ের ঘুম ভেঙ্গে যাওয়ার পর হেরিকেনের আবছা আলোয় দেখতে পেলেন যে ওই মহিলা মায়ের পায়ের সামনে দাঁড়িয়ে আছে।মা ভয়ে ভাইকে বুকে চেপে নিচ তলায় তাড়াতাড়ি নেমে দাদার ঘরে চলে গেলেন।তারপর দাদিকে সব কিছু খুলে বললেন।আর সব শুনে দাদি বললেন এর পর যদি ওই মহিলা তোমার কাছে কিছু চায় তাহলে তুমি বলবা যে তুমি ওকে ঝাড়ু আর জুতা দিয়ে মারবা।মা বলল ঠিক আছে।হঠ্যাৎ মা বললেন ভাইয়ার ফিডার আর খাওয়ার দুধ উপরে রয়ে গেছে।মা ভাই কে দাদির কাছে রেখে উপরে গেলেন দুধ আনতে।মা অনেক দুয়া জানতেন তাই তিনি তেমন ভয় পেলেন না।কারণ আল্লাহর কালামের কাছে কোনো কিছুই টিকতে পারবেনা।আর মা এটাও বুঝতে পারছিলেন যে ওই মহিলা কোনো মানুষ নন।মা যখন ২ তালায় উঠলেন তখন দেখলেন একজন লম্বা দাঁড়িওয়ালা লোক(পীরের যেমন বেশ হয়)উনি দাঁড়িয়ে তজবি গুনছেন।মা বুঝতে পারলেন উনি অবশ্যই একজন ভালো কিছু হবেন।কারণ উনিও যে মানুষ নন তাও মা বুঝতে পেরেছিলেন।কারণ দাদি আগেই বলেছিলেন আমার দাদার বাড়িতে এমন অনেক জিনিস আছে। তারপর মা ওই লোকটার(জ্বীন)কাছে অনুনয় করতে লাগলেন যে আমার ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয়।তখন উনি বললেন তোর ছেলের পিছনে যা লাগছে ও খুব খারাপ। তাই ওকে কিছুনা কিছু অবশ্যই দিতে হবে।তারপর ওই লোকটা অদৃশ্য হয়ে যায়।মা কিছু উপায় না দেখে নিচে ফিরে যায়।মা, দাদি আর ভাই এক সাথে নিচতলায় শুয়ে পরে।মা আবার স্বপ্নে দেখলেন যে ওই মহিলা এসে বললেন তুই যে তোর ছেলেকে এইখানে নিয়ে আসলি..তোর কি মনে হয় যে আমি এইখান থেকে তোর ছেলে কে নিয়ে যেতে পারবো না? মা বললো তোরে ঝাড়ু আর জুতা দিয়ে মারমু।ওই মহিলা বলল তোকে তো কিছু একটা দিতেই হবে....মুরগি,গরু,ছাগল,ভেড়া একের পর এক ওই মহিলা চেয়ে যাচ্ছিলো আর মা না করেই যাচ্ছিলো।তারপর মা ঘুমের ঘোরেই বললেন ঠিক আছে তোকে সোয়া হাত গামছা আর সোয়া সের লবণ দিবো।ওই মহিলা তারপর চলে গেলো।তারপর ভাইয়ার শরীর তাবিজ দিয়ে বন্ধ করা হলো।সব কিছু ভালোই চলছিলো।কিন্তু হঠ্যাৎ একদিন ঘটলো বড় ধরণের এক বিপত্তি... >>>>>চলবে......


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪২ জন


এ জাতীয় গল্প

→ মেয়েদের অতীত দেখেশুনে বিয়ে করবেন,সাবধান!!
→ একলা ঘরে সাবধান
→ সাবধান ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
→ মহিলাদের চুল সাবধান হতে পারে অনেক বড় ভুল
→ বাচ্চা হইতে সাবধান
→ সাবধান
→ আম কুড়াতে সাবধান!
→ মেয়েরা সাবধান হও..!!!!
→ সাবধান, মিসির আলি সাবধান!! (Collected)
→ সাবধান মিসির আলী
→ অতএব সাবধান!
→ gf থেকে সাবধান
→ সাবধান মিসির আলী পৃষ্টা ১৪
→ সাবধান মিসির আলী পৃষ্টা ১৩
→ সাবধান মিসির আলী পৃষ্টা ১২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now