বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রুপন্তী নামের শেষ গল্পটি......

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X সকালে ঘুম থেকে জেগে উঠে ফুরফুরে মেজাজে কিছুক্ষণ হাটাহাটি করলাম। তারপর এসে চা খেয়ে নজরুল ইসলামের কাব্যগ্রন্থ অগ্নিবীনা পড়তে বসলাম। ভালো লাগলো না, কেমন জানি ঘুরতে যেতে মন চাইলো ! এই সকালে কোথায় যাবো ? বের হয়ে পুকুর পাড়ে গিয়ে বসলাম, সকালবেলায় শরীরে বাতাস অনুভব করতে কি যে ভালো লাগে তা অনুভব না করে বোঝা মুসকিল। প্রায় ১ ঘন্টার পর মা ডাক দিলেন, সোহান কোথায় তুমি খেতে আসো। বাধ্য ছেলের মত খেতে আসলাম। খেয়ে ধেয়ে একটু বিশ্রাম নিয়ে মোবাইলটা হাতে নিয়ে ইন্টারনেটের জগতে প্রবেশ করলাম। দেখি একটা মেসেজ আসছে, মেসেজটা দিয়েছে অপরিচিত সেই বন্দু নাম রুপন্তী। মেসেজটা এতোই মধুর ছিল যে, পড়ে চোখের পাশে দুফোটা পানি এসেছিল। আমি হয়তো তোমাকে কখনও দেখিনি, তোমার সাথে ঘনিষ্ট কোনো সম্পর্ক ও নেই, হয়তো আমার প্রেমিকাও না তাই বলে ছোট একটি ভুলে এই মেসেজটা দেয়ার কি দরকার ছিল? এই মেসেজটি কখনও আশা করিনি। আমি হয়তো তোমার মায়াবী চোখ দুটি, হাসি মাখা মুখকে সর্বদা দেখতে চেয়েছিলাম বলেই তো, ছবিটি ডাউনলোড করে রেখেছিলাম। তোমার যে এতোই খারাপ লাগবে সেটা কখনও আমার ভাবনায় আসেনি। আমার ভাবনায় ছিল, অনেক দিন পর একজন বন্ধু পেয়েছি.. হয়তো পুরনো ঢেকে রাখা কষ্ট গুলো মুছে ফেলতে সাহায্য করবে। সাহস পাবো এগিয়ে চলার। প্রথমেই যে থমকে যাব কে জানতো এইসব? আমিও কি রকম একটা ছেলে নিজেই বুঝতে পারি না ! অল্পতেই সবাইকে আপন করে নেই। যাইহোক উপরওয়ালা যাই করেন ভালোর জন্য করেন। আমি জানি রুপন্তী এই গল্পটা পড়বে... তাই তোমাকে বলছি, আমি তোমার সেই ছবি গুলো সাথে সাথেই মুছে ফেলেছি, তোমার নাম্বারটাও ছিল সেটাও সরিয়ে ফেলছি। এখন আর তোমাকে ডিস্টার্ব করবো না, হয়তো তোমার সুন্দর কন্ঠটির জন্য মনটা ব্যাকুল থাকবে কিন্তু কি আর করার তুমিই তো বলেছো আমি তোমার কেউ না.. তখন আমি কি করে তোমায় অনুস্বরণ করবো। হয়তো কখনও তোমার সাথে কথা নাও হতে পারে তাই একটি কথাই বলছি, সর্বদা ভালো থেকো, পারলে মাফ করে দিও ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২১২ জন


এ জাতীয় গল্প

→ রুপন্তী নামের শেষ গল্পটি......

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now