বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

‘রূপ-তরাসী

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ‘রূপ-তরাসী’ 'হাঁ-উ মাঁ-উ কাঁ-উ' শুনি রাক্ষসেরি পুর না জানি সে কোন্ দেশে-না জানি কোন্ দূর! রূপ দেখতে তরাস লাগে, বলতে করে ভয়, কেমন করে' রাক্ষসীরা মানুষ হয়ে রয়! চ-প্ চ-প্ চিবিয়ে খেলে আপন পেটের ছেলে, সোনার ডিম লোহার ডিম কৃষাণ কোথায় পেলে! কেমন করে' ধ্বংস হল খোক্কসের পাল- কেমন করে উঠ্ল কেঁপে নেঙ্গা তরোয়াল! পায়ের নিচে কড়ির পাহাড় হাড়ের পাহাড় চুর- রাজপুত্র কে গিয়াছে পাশাবতীর পুর? হিল্ হিল্ হিল্ কাল্-নিশিতে-গর্জে কোথায় সাপ- সাজার পুরীর ধ্বংস কোথায় হাজার সিঁড়ির ধাপ! আকাশ পাতাল সাপের হাঁ কোথায় পাহাড় বন, থর্ থর্ থর্ গাছের ডালে বন্ধু দুজন! চরকা কোথায় ঘ্যাঁর্ঘ ঘ্যাঁর্ঘ-পেঁচোর কিবা রূপ,- মণির আলোয় কোন্ কন্যার অগাধ জলে ডুব'। "হী হী হী!" হরিণ-মাথা রাক্ষস আকার। আমের ভিতর রাজার ছেলে লুকিয়ে ছিল কে, রাজকন্যা, নিয়ে এল সাগর পারে গে'! কবে কোথায় রাক্ষসীর হাড় মুড্ মুড্ করে রাজার ছেলের রসাল কচি মুন্ডু খাবার তরে!- রাক্ষসের বংশ উজাড় রাজপুত্রের হাতে- লেখা ছিল সে সব কথা 'রূপতরাসী'র পাতে!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭০ জন


এ জাতীয় গল্প

→ ‘রূপ-তরাসী

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now