বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
১৯৮০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ১০০ মিলিয়নের বেশি রুবিক্স কিউব বিক্রি হয়।[৫] ১৯৮০ এবং ১৯৮১ সালে দুই দফায় এটি বিএটিআর টয় অব দ্যা ইয়ার (British Association of Toy Retailers) পুরস্কার জয় করে নেয়। আইডিয়া টয় ১৯৮২ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত রুবিক্স কিউব নিউজলেটার নামে একটি পত্রিকা প্রকাশ করে।
১৯৮৩ সালে শনিবার সকালে রুবিক, দ্যা আমেইজিং কিউব (Rubik, the Amazing Cube) নামে রুবিক্স কিউবের উপরে ভিত্তি করে একটি কার্টুন সিরিজ প্রচারিত হত। এ সিরিজটি এক মৌসুম প্রচারিত হয়েছিল।
রুবিক্স কিউবের কিছুদিনের মধ্যেই রুবিক এবং অন্যান্য জায়গা থেকে একই রকমের আরও কিছু ধাঁধা বের হয়। যেমন রুবিক্স রিভেঞ্জ (Rubik's Revenge), রুবিক্স কিউবের একটি ৪x৪x৪ সংস্করণ। আরও ছিল ২x২x২, ৫x৫x৫ কিউব (যাদের নাম যথাক্রমে পকেট কিউব এবং প্রফেসরস্ কিউব) এবং অন্য আকারের ধাঁধা যেমন পাইরামিংক্স (Pyraminx), একটি টেট্রাহেড্রোন।
২০০৫ এর মে মাসে গ্রিক আবিষ্কারক প্যানাগিওটিস ভার্দেস ৬x৬x৬ রুবিক্স কিউব তৈরি করেন; মে ২৩ ২০০৬ সালে রুবিক্স কিউব সমাধানের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রাঙ্ক মরিস এই সংস্করণটি পরীক্ষা করেন। তিনি পূর্বে ৩x৩x৩ সমাধান করেছেন ১৫ সেকেন্ডে, ৪x৪x৪ সমাধান করেছেন ১ মিনিট ১০সেকেন্ডে এবং ৫x৫x৫ সমাধান করেছেন ১ মিনিট ৪৬.১ সেকেন্ডে। ৬x৬x৬ সমাধান করতে তিনি সময় নেন ৫ মিনিট ৩৭ সেকেন্ড। মরিস নিজে আবিষ্কারককে ধন্যবাদ জানান এবং উৎসাহের সাথে জানান যে যত বেশি বড় (সংখ্যা) কিউব তত বেশি আনন্দ। জুলাই ২০০৬ সালে ভার্দের সফলভাবে ৭x৭x৭ তৈরি করেন এবং অক্টোবর ২৭ ২০০৬ সালে মরিসের এ সংস্করণটি পরীক্ষা করার একটি ভিডিও চিত্র প্রকাশ হয়। তিনি এ কিউব সমাধান করেন ৬ মিনিট ২৯.৩১ সেকেন্ড।
১৯৮১ সালে প্যাট্রিক বোজার্ট নামের ইংল্যান্ডের বার বছরের এক স্কুল বালক ইউ ক্যান ডু দ্যা কিউব (You Can Do the Cube (আইএসবিএন ০-১৪-০৩১ ১৪৮৩-0)) নামক এক বইতে কিউব সমাধানের জন্য তার নিজস্ব এক সমাধানের কথা প্রকাশ করে। ঐ বই সতের টি সংস্করণ বিশ্ব ব্যপী ১.৫ মিলিওনেরও বেশি কপি বিক্রি হয় এবং বইটি দ্যা টাইমস্ (The Times) এ এক নম্বর বইয়ে পরিণত হয়।
ধাঁধার জনপ্রিয়তা সাথে সাথে কিউবের জন্য বিভিন্ন রঙের শীটের স্টিকারও বিক্রি হতে থাকে যাতে কিউবের মালিকগণ তাদের কিউবের চেহারা ঠিক নতুনের মত রাখতে পারেন।[৬]
হিব্রু, চাইনিজ, হাঙ্গেরীয়, জার্মান, পর্তুগীজ ভাষা ছাড়া বেশির ভাগ ভাষায় এটি "রুবিক্স কিউব" নামে পরিচিত। হিব্রু ভাষায় এটি "হাঙ্গেরিয়ান কিউব" নামে পরিচিত। অন্যান্য ভাষায় এটি কে "ম্যাজিক কিউব" বা "যাদুর ঘনক" নামেও ডাকা হয় ( চাইনিজ ভাষায় "魔方" , হাঙ্গেরীয় ভাষায় Bűvös kocka , জার্মান ভাষায় Zauberwürfel এবং পর্তুগিজ ভাষায় Cubo Mágico ).।
১৯৮০ সালে রুবিক্স কিউব এর শুরু থেকে এটি বিভিন্ন চলচ্চিত্রে এবং টিভিতে আসা শুরু করে, সাম্প্রতিক কিছু চলচ্চিত্র হল স্ক্রাবস (Scrubs), হেলবয় (Hellboy) এবং দ্যা পারসুইট অফ হ্যাপিনেস (The Pursuit of Happyness)।
গঠন ও কার্যপদ্ধতি: রুবিকস কিউব দৈর্ঘ্য, প্রস্থ্য এবং উচ্চতায় প্রায় ৫.৭ সেন্টিমিটার বা ২.৫ ইঞ্চি হয়ে থাকে । যান্ত্রিক এই ধাঁধাটিতে ২৬টি ক্ষুদ্রাকৃতি ঘনকাকার খণ্ড নিয়ে গঠিত । ছয়টি তলের প্রত্যেকটির মাঝের ক্ষুদ্রতর ঘনকটি আসলে একটি বর্গাকার তল মাত্র । এই ছয়টি খণ্ডের প্রত্যেকটিই কেন্দ্রে অবস্থানকারী মূল যন্ত্রাংশ কাঠামোর সাথে দৃঢ় ভাবে আটকানো । এই মূল যন্ত্রাংশটি অন্যান্য খণ্ড গুলোর জন্য স্থান সংকুলান করে এবং ঘূর্ণন পদ্ধতিটি কার্যকর করে । এই হিসেবে একটি রুবিকস কিউবে মোট একুশটি যন্ত্রাংশ বিদ্যমান । তিনটি পরস্পরছেদী অক্ষসমেত কেন্দ্রীয় মূল কাঠামো যা ছয়টি তলের মাঝের বর্গটিকে ধারণ করে ও ঘূর্ণন কার্যকারিতা দেয় এবং এর সাথে যুক্ত হওয়ার মত করে তৈরি করা বিশটি প্লাস্টিকের যন্ত্রাংশ । একসাথে যুক্ত করার পর সবগুলো মিলে একটি সুসজ্জিত ঘনকের আকার ধারণ করে ।
খুব সহজেই ক্ষুদ্রতর ঘনক গুলো খুলে ফেলা যায়। এ জন্য একটি পাশকে ৪৫° কোণে ঘুরিয়ে কর্ণের একটি ঘনককে খুলে আসার আগ পর্যন্ত টানতে হবে। অবশ্য সীমান্তবর্তী কোন ঘনককে টান দিয়ে ছুটাতে গেলে অনেকক্ষেত্রেই কেন্দ্রীয় কাঠামো ভেঙে যায়। সবগুলো কিউবকে খুলে ফেলে আবার সমাধানকৃত অবস্থায় যুক্ত করা যেতে পারে ।
১২ টি সীমান্তবর্তী ক্ষূদ্রতর ঘনক রয়েছে যাতে দুটি ভিন্ন বর্ণ দেখা যায় এবং কর্ণে অবস্থিত ৮টি কিউবের প্রত্যেকটিতে দেখা যায় তিনটি ভিন্ন বর্ণ। প্রতিটি টুকরো একটি অনন্য বর্ণবিন্যাস প্রকাশ করে, তবে সকল বর্ণবিন্যাস এতে উপস্থিত থাকে না। উদাহরণস্বরূপ যদি সমাধানকৃত কোন ঘনকের দুইটি বিপরীত তলে লাল ও সবুজ বর্ণের হয় তবে লাল ও সবুজ উভয় বর্ণ আছে এমন কোন সীমান্তবর্তী টুকরো খুঁজে পাওয়া যাবে না। এরকম ক্ষুদ্রতর ঘনকগুলোর একটিকে অন্যটির সাথে পরিবর্তন করা যায়।
চলবে_________
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now