বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
★★★গাঁয়ের মাঠে বসেছে আজ
রথযাত্রার মেলা,
ম্যাজিক শো, পুতুল নাচ ও
সার্কাসের খেলা।
ছোট বড় দোকান কত
বসেছে সারি সারি,
হরেক মাল পাঁচ সিকে,
ডাকছে গলা ছাড়ি।
তেলেভাজা, ফুলুরি আর,
সন্দেশের দোকান,
মাইকের বিকট চিৎকারে
ঝালাপালা কান।�
পাঁচ আনায় কেনা পুতুল,
তিন আনায় বাঁশি,
তার চাইতেও বেশি দামী
তোমার মুখের হাসি।
হাসির চেয়েও কান্না দামী
আজকে রথের মেলায়,
মেলায় গিয়ে খেলনা কেনার
পয়সা যাদের নাই।
দাওয়ায় বসে কাঁদছে খুকি,
আজকে সারাবেলা।
রাগ করেছে, যাবে না আর
আজকে রথের মেলায়।।।
।।রাগ অভিমান সব ভুলে গিয়ে আসবে কিন্তু আজকে রথের মেলায়।★★★
♦[জীবন জীবনের জন্যে,মানুষ মানুষের জন্যে তৈরী। মানুষ হয়ে যদি মানুষের পাশেই দাঁড়াতে না পারি, মনুষ্যত্ববোধই না থাকে তাহলে আমি কিসের মানুষ। মনুষ্যত্ববান মানুষ সবসময় অন্যের পাশে এসে দাড়ায়,অন্যের সুখে সুখি এবং অন্যের দুঃখে দুঃখী বা ব্যাথিত হয়।এতেই তারা জীবনের চরম সার্থকতা খুজে পায়। উপরিউক্ত গল্পটিতে আমরা একটি দরিদ্র মেয়ের জীবনের কাহিনী উপলব্দি করতে পেরেছি।আমরা যদি তাদের প্রতি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই তাহলে তারা ও সুখি,সাচ্ছন্দময় জীবন পাবে। ]♦
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now