বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রসরাজ বার্নার্ড শ'

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Rakib Ahmed Rihan (০ পয়েন্ট)

X বিখ্যাত লেখক ও নাট্যকার বার্নার্ড শ' ছিলেন পরম রসিক। শুধু লেখার ভিতর নয়, তাঁর চালচলনে, কথাবার্তায় সে রসের আভাস মিলত সর্বদাই। তিনি খুব ভালো ছিলেন এবং সত্যিই সবার উপকার করে বেড়েতেন। তার কাজের মতো চন্ঞ্চলতা না থাকরেও মজা ও লেখাই ছিল অত্যন্ত রসিক মানুষ। সারাজীবন তিনি ক্ষুর স্পর্শ করেন নি_ তাঁর ছিল লম্বা দাড়ি ও মোটা গোঁফ। বলতেন, " প্রত্যহ এভাবে সময় বাঁচিয়েছি দাড়ি কামাবার সময় নষ্ট না-করে। ফলে সারাজীবনে আমার আড়াই বছর সময় লাভ হয়েছে_ যা আমি অন্য ভালো কাজে লাগাবার সুযোগ পেয়েছি।" বিলেতের সকলেই প্রায় অল্পবিস্তর মদ খায়_ ও দেশে ওটাই চল। দৈনিক খাদ্যের মধ্যে আমিষ অর্থাৎ মাংসও ওদেশের একটি প্রধাণ খাদ্য। বার্নার্ড শ' কিন্তু ওর কোনোটাই খেতেন না। মাংস খাওয়ার কথা বললে বলতেন, "মরা জন্তুর লাশ খাওয়া আমার কর্ম নয়।" এক সময়ে ইংল্যান্ডে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তাই নিয়ে কথা হচ্ছিল। বার্নার্ড শ' যেমন ছিলেন অত্যন্ত রোগা, চেস্টারনট তেমনি মোটা। চেষ্টারনট বার্নার্ড শ'র দিকে তাকিয়ে বললেন, "দেশে যে দুভিক্ষ দেখা দিয়েছে তা তোমাকে দেখলেই টের পাওয়া যায়।" বার্নার্ড শ' সঙ্গে_সঙ্গে জবাব দিলেন, "আর তার কারণটাও বোঝা যায় তোমাকে দেখলেই" চেষ্টারনট শরম পেল।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now