বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রসায়ন

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Dreamless Sakib (০ পয়েন্ট)

X তোমাকে পাওয়ার জন্যে, হে রসায়নতা???????? তোমাকে পাওয়ার জন্যে, হে রসায়নতা তোমাকে পাওয়ার জন্যে। আর কতবার ভাসতে হবে এসিড গঙ্গায়? আর কতবার দেখতে হবে মিথেনের দহন? তুমি আসবে বলে, হে রসায়নতা মেন্ডেলিফ মামার কপাল ভাঙলো সিঁথির সিদুর মুছে গেল মেরি কুরির। তুমি আসবে বলে, হে রসায়নতা বিজ্ঞানের বুকে গোলাপি রঙ এর বই এলো লা-শাতেলিয়ার মত বিক্রিয়া করতে করতে। তুমি আসবে বলে,হে রসায়নতা অনেক বিজ্ঞানাগার উজার হলো। আর,ইউরেনিয়াম মানুষ মারলো যত্রতত্র তুমি আসবে বলে গায়েব হলো শহরের অনেক ছাত্র। ফাকা রাস্তায় দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলাম আমি। তুমি আসবে বলে, হে রসায়নতা অবুঝ আমার মাথায় বাজ পড়ল রাসায়নিক বিক্রিয়া দেখে। তোমাকে পাওয়ার জন্যে, হে রসায়নতা তোমার জন্য পর্যায় সারণি মুখস্ত করেছে মোল্লা বাড়ির এক বুড়ো। ভাঙ্গাচুড়া বিকার হাতে নিয়ে দাঁড়িয়ে। তোমার জন্যে, রাদারফোর্ড, ইতালিয়ানের সেই জুয়ান বিজ্ঞানি অ্যামেডিও অ্যাভোগেড্রো, রসায়ন বিশ্বের সবচেয়ে ধনী মানুষ। জন ডাল্টন,পরমানু সাগরের দক্ষ মাঝি সোডিয়াম পটাসিয়াম বলে যে রসায়ন পড়ে উদ্দাম ঝড়ে। সাকিব মুসা,বাংলার রসায়নবিদ, যার মাথা এখন পোকার দখলে। নতুন বিক্রিয়া বানিয়ে,দামামা বাজিয়ে দিগবিদিক এই বিজ্ঞানে, তোমাকে আসতেই হবে, হে রসায়নতা...


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৮৮ জন


এ জাতীয় গল্প

→ রসায়নের সংক্ষিপ্ত ইতিহাস
→ রসায়ন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now