বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রোহিঙ্গা কি খারাপ জাতি?

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X সৌদি আরবের মক্কা ও জেদ্দাতে অনেক রোহিঙ্গার সাথে পরিচয় হয়েছিল আমার। তারা মক্কার শহরতলীতে ও কিলো-১৪ তে বস্তির মত স্থানে থাকে। যাদের বাঙালিরা বার্মিজ এবং সৌদিরা বলে বাঙালি। রোহিঙ্গাদের খুব কুখ্যাতি আছে প্রবাসে। অনেক বাঙালি বিরক্ত তাদের নেতিবাচক কর্মকান্ডে। : বিগত কয়েক বছরে অনেক রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে ঢুকেছে। এসব রোহিঙ্গারা বাংলাদেশের কোন উপকার করেনি। বরং তারা ইয়াবাসহ নানাবিধ পাচারে জড়িত বলে শোনা যাচ্ছিল। জামাত-শিবির ও উগ্রবাদি মৌলবাদী গোষ্ঠীর সমর্থক রোহিঙ্গারা এমনটা জানার পর কখনো ভাল চোখে দেখিনি তাদের। : গত মাসে যখন রোহিঙ্গারা আবার নতুন করে এদেশে আসতে চাইলো তখন বিজিবি তাদের বাঁধা দিলো, যা সঠিক বলে মনে হলো আমার। কারণ ১৬/১৭ কোটি মানুষে ঠাসা দেশে এরা যেন গোদের উপর বিষফোঁড়া। কিন্তু টিভিতে যখন ক্রমশ দেখতে থাকলাম একটা জনপথ অব্যাহত জ্বলছে, মানুষ সাগর, নদী, খাল, বিল সাঁতরে, কাঁধে ভর দিয়ে, মাচাংয়ে, পশুদের মত ৭/৮ দিন হেঁটে হেঁটে বাংলাদেশের মত একটা দরিদ্র দেশে ঢুকছে কেবল জীবন বাঁচাতে। যখন জানলাম ওদের বার্মাতে কোন নাগরিকত্ব নেই, সরকারি চাকরির সুবিধা নেই, সন্তানদের শিক্ষার জন্য স্কুল নেই. স্বাস্থ্যসেবা নেই, ভোটাধিকার নেই তখন মানুষ হিসবেে এ নিস্ব মানুষগুলোর জন্য মন কাঁদলো আমার। : এরপর মনটা দ্রোহি হলো আমার যখন সুচিসহ বার্মিজ সরকার ঘোষণা করলো "ওরা বাঙালি"। ওরা বাঙালি কেন হবে? রোহিঙ্গাদের মধ্যে কোন রবীন্দ্রনাথ, বঙ্গবন্ধু, অমর্ত্য সেন বা সত্যজিত রায় জন্ম নিয়েছে? কোন ইতিহাসেই বলেনা ওরা কখনো বাংলাদেশের ছিল। মানুষ অন্য দেশে গমন করে উন্নত জীবনের আশাতে। বার্মা বাংলাদেশ থেকে কখনো উন্নত ছিল এমনটা জানেনা বাঙালিরা। তাইতো বার্মা আমাদের প্রতেবেশি দেশ হলেও ঐ দেশের কোন টিভি দেখেনা বাংলাদেশের মানুষ। সিনেমা দেখেনা, পত্রিকা পড়েনা, এমনকি ওদের ভাষাও কেউ জানেনা। অথচ ভারতের সব কিছুই দেখে জানে বাংলাদেশের মানুষ। : এখন প্রশ্ন দাঁড়ায় রোহিঙ্গারা ভাল মানুষ কিনা! সম্ভবত তারা ভাল কোন জাতি না বিশ্বে। কিন্তু ভাল কিভাবে হবে ওরা? যে জাতির কোন শিক্ষার অধিকার নেই, তারা ভাল জাতি হবে কিভাবে? কিন্তু মানুষতো তারা! ওদের মধ্যে অনেক নারী আছে নাকি গর্ভবতী। বাংলাদেশে অনেক আদিবাসি আক্ষেপ করে বলে, বাংলাদেশে নাকি তাদের অনেক অধিকার নেই। কিন্তু একজন বাঙালির চেয়ে কি কম অধিকার ভোগ করে একজন আ্দিবাসি তা আমার জানা নেই। বরং কোন কোন ক্ষেত্রে একজন বাঙালির চেয়ে বেশি অধিকার আছে তাদের। অথচ রোহিঙ্গারা কত ভাবেই না বঞ্চিত নিজ দেশে। : আজ টিভি চ্যানেলে মুন্নি সাহার রিপোর্ট দেখলাম, উখিয়ার কুতুপালং হিন্দু রোহিঙ্গা ক্যাম্পে (আগে জানতাম না হিন্দু রোহিঙ্গা আছে) ৬০০ রোহিঙ্গা হিন্দু উৎযাপন করছে দুর্গা পুজা। সোহাগী শীল এসেছে শরণার্থী হয়ে বাংলাদেশে। সে খুব খুশী যে এতো সমস্যার পরও তারা উৎযাপন করতে পারছে শারদীয় দুর্গা উৎসব এই বাংলাদেশে। : আনান কমিশন, Human right watch, UNHCR সহ ওখানে কাজ করছে এমন সবাই বলছে বার্মিজ সেনারা নির্যাতন করছে রোহিঙ্গা জাতির প্রতি। কিন্তু এদেশের কিছু উগ্রবাদি তা মানতে নারাজ। তারা বলতে চায় রোহিঙ্গা মুসলিমরা ওখানে অত্যাচার করছে রোহিঙ্গা হিন্দুদের। এটা সত্যি হলে, এভাবে জীবন বাঁচাতে বাংলাদেশে ঢুকছে কেন রোহিঙ্গা মুসলিমরা? আসলে যু্দধের সময় পুরো সত্য কখনো প্রকাশ পায়না। সবাই যার যার পক্ষে বলে। কিন্তু এটা দিনের মত ষ্পষ্ট যে, রোহিঙ্গাদের উচ্ছেদ করছে বার্মিজ সেনারা, যাতে সমর্থন জানাচ্ছে সুচি। সুতরাং সুচি ও বার্মিজ সেনারা মানবতাবিরোধী অপরাধ করছে এটা প্রমাণ করতে বেশি জ্ঞানী হতে হয়না।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২১০ জন


এ জাতীয় গল্প

→ রোহিঙ্গা কি খারাপ জাতি?

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now