বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মানুষের সুস্থতার প্রথম এবং প্রধান শর্ত পরিষ্কার পরিচ্ছন্নতা।এর মাধ্যমে অনেক রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পাওয়া যায়।খুব অল্প সময়ে পরিষ্কার হতে দরকার
গোসল।গোসলের মাধ্যমে ত্বক থেকে অনেক ময়লা,
রোগ-জীবাণু পরিষ্কার করা সম্ভব।ডায়রিয়ার মতো সাধারণ অথচ মারাত্মক রোগ প্রতিরোধ করা যায় শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে।একইভাবে প্রতিরোধ করা যায় কৃমি সমস্যা।এসব সমস্যা প্রতিরোধের মূল কথাই হলো বিশুদ্ধ পানি পান করা।
খাবার পানি বিশুদ্ধ না হলে ফুটিয়ে নিতে হবে।শিশুর খাবার প্রস্তুত করার আগে এবং খাওয়ানোর আগে অবশ্যই হাত সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।শিশু থেকে শুরু করে ঘরের সবাইকে টাটকা খাবার খেতে হবে,প্রয়োজনে খাবার ঢেকে রাখতে হবে।ঢেকে রাখা খাবারও ৬ ঘন্টার বেশি থাকলে তা গরম করে নিতে হবে।ফল খাওয়ার আগে পরিষ্কার পানিতে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে খেতে হবে।
বাসি পচাঁ খাওয়ার খাবার না খাওয়া এবং বাইরের খোলা খাবার পরিহার করতে হবে।সুতরাং সবসময় পরিচ্ছন্ন থাকা এবং নিজের পরিবেশকে পরিচ্ছন্ন রাখার মাধ্যমে আমরা অনেক রোগ প্রতিরোন করতে পারি।
Collected-নয়া দিগন্ত
লেখক:সহযোগী অধ্যাপিকা,
ফার্মাকোলজি অ্যান্ড থেরাপিউটিক্স,ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now