বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রোদ্দুর ভালোবাসা ৪

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Samim Hossain(সাইকো) (০ পয়েন্ট)

X রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং গল্পগুচ্ছের এক গল্পে মন্তব্য করেছেন, .........মন জিনিষটা সজীব পদার্থ,নিমিষে নিমিষে তাহার পরিণতি এবং পরিবর্তন.........। এই বাণীর যথার্থতা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি।আমি সেই ছোটবেলা থেকেই আমার মন নিয়ে ব্যাপক ঝামেলায় আছি।যখন যেখানে মনঃসংযোগ একান্ত আবশ্যক সেখানেই সে সুনিপুণ দক্ষতায় পাশ কাটিয়ে যায়।কিন্তু আজকে সে চুড়ান্ত করে ছেড়েছে। ভেবেছিলাম অদৃতা কে আর কোনদিন ফোন করবো না।আজকে ফোন দেয়ার আগ মুহূর্ত পর্যন্তও নিশ্চিত ছিলাম যে আর ফোন দিচ্ছি না।কিন্তু তারপরেও ফোন দিলাম।কম করে বললেও,মোটামুটি একটা ঝাড়ি দিয়ে সে ফোন রেখে দিল।আর এখন আমি আমার মনকে গালি দিচ্ছি! রাতে ঘুমাতে যাওয়ার আগে তার ফোনটা এলো।উত্তেজনার চোটে হাত থেকে মোবাইল ফেলেই দিচ্ছিলাম।কোনমতে ফোন রিসিভ করলাম।এটা আমার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা।পুরো তিরিশ মিনিট কথা হল।জানলাম যে সে ভেবেছিল পরিচিত কেউ দুষ্টামি করছে তাই বিরাট ঝাড়ি দিয়ে ফেলেছে।ফোন রাখার পর আমার চব্বিশ পাটি দন্ত্য যে বিকশিত হল আর কিছুতেই ভেতরে ঠুকতে চাইল না! এরপর সাহস করে আমি প্রায়ই ফোন দেয়া শুরু করলাম।একদিন বললাম, -এই যে আমি আপনাকে ফোন দেই আপনি তাতে বিরক্ত হন? সে একটু হেসে বলল, -এ কথা আমি কি কোনদিন বলেছি? এই কথা প্রমাণ করার জন্যেই কিনা জানি না সে নিজেও আমাকে ফোন দেয়া শুরু করল। একটু একটু করে মানুষটাকে জানলাম।না হেসে কোন কথাই বলতে পারে না।সব কথার শুরুতেই একটুখানি হেসে নিয়ে কথা আরম্ভ করে। আমি হাবিজাবি প্রচুর কথা বলি। সেই কথাও সে মনযোগ দিয়ে শোনে আর তার স্বভাবমত হেসে ফেলে।হাসি দিয়েও যে একজন মানুষকে চেনা যায় আগে জানা ছিল না! আমার সম্পর্কে আমি সব কথা সত্যিই বলেছিলাম খালি নামটা বাদে।এইজন্য সে আমাকে ভার্সিটিতে খুঁজে পায়নি।নামের ব্যাপারটা সে ধরতে পেরেছিল কিন্তু কিছু বলেনি খালি একটু হেসেছে। একদিন সে আমাকে কথায় কথায় জিজ্ঞেস করল, -তুমি কি কাউকে পছন্দ কর? মনে মনে বললাম, -‘আবার জিগায়!’মুখে বললাম, -কি জানি হয়তো করি। -হয়তো করো মানে কি? -ঠিক বুঝি নি। -তোমার মন কি বলে? -আমার মন তো উল্টাপাল্টা অনেক কিছুই বলে। মনের তো আর কোন কাজ নেই।তাই সারাক্ষণ হাবিজাবি বলে আমাকে কনফিউস করে। আমার কথা শুনে সে হেসে ফেলল এবং এ নিয়ে আর কিছু বলল না।এরপর থেকে আমি খুব সাবধানে থাকি।বেফাঁস কিছু বলে না ফেলি!তার প্রতি আমার অস্বাভাবিক দুর্বলতাকে কি বলল জানি না।কিন্তু সে জেনে ফেললে লজ্জার শেষ থাকবে না এটুকু জানি! Next Part Coming Soon


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৯ জন


এ জাতীয় গল্প

→ রোদ্দুর ভালোবাসা (শেষ পর্ব)
→ রোদ্দুর ভালোবাসা ৫
→ রোদ্দুর ভালোবাসা ৪
→ রোদ্দুর ভালোবাসা ৩
→ রোদ্দুর ভালোবাসা ২
→ রোদ্দুর ভালোবাসা ১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now