বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রংধনু কি

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাসরুল্লাহ (০ পয়েন্ট)

X আমি তোমার আবেগ হতে চাইনি ঠিকি, কিন্তু আবেগের বহিঃপ্রকাশও হতে চাইনি, তবুও তুমি কয়েকটি লাইন জুড়ে আমায় কবিতা বানিয়ে দিলে? . আমি তোমার সুখ হতে চাইনি ঠিকি, দুঃখের জলও তো হতে চাইনি, তবুও তুমি খারাপ স্মৃতিগুলো জমাট বাঁধিয়ে আমায় ডায়রির পাতা বানিয়ে দিলে? . . আমি তোমার আলো হতে চাইনি ঠিকি, অন্ধকার হতে চাইব কেন তাই বলে? তবুও তুমি জোৎস্না সরিয়ে আমার অমাবস্যায় ঢেকে দিলে? . আমি তোমার বর্ষা হতে চাইনি ঠিকি, বদলে হাতে ধরা হলুদ ছাতা হতে তো আপত্তি ছিল না, তুমি কিনা আমায় বৃষ্টিবেলায় একলা ঘরে চুপসে যাওয়া বন্দিকন্যা বানিয়ে দিলে? . আমি তোমার অপেক্ষা হতে চাইনি ঠিকি, রোদে দাঁড়ানো তোমার কপালের ঘাম মুছে দেয়া টিস্যু তো হতে পারতাম? আমাকে টিস্যু বানালে ঠিকই-কিন্তু ব্যাগের ধুলো পরিষ্কারের জন্য আমায় প্রেমিকার দিকে এগিয়ে দিলে? . আমি তোমার মাছরাঙা হতে চাইনি ঠিকি, তবুও রংধনু কি ছোঁয়ানো যেত না আমার গালে? কদমের আদর আমার ভাগ্যে নেই জানি, আদরের আচড় কাটলে যে তাই ফণিমনসার জালে৷ . সিঁদুরের লাল না দিয়ে, আমায় তুমি ডোবালে বিষাদ নীলে, তুমি হয়তো জানতে আমি তেঁতো, আমাকে শুধু মানায় নিমফুলে৷


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

→ ভালোবাসার রংধনু
→ রংধনু কি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now