বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রম্য: অসমাপ্ত প্রেমের কাহিনি

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান md shahadat isalm (০ পয়েন্ট)

X পাশের বাসার তানিয়ার সাথে ইদানিং আমার খুব ভালো একটা আন্ডারস্টান্ডিং, মানে প্রেম জমে উঠবে আর কি। কিন্তু ওকে মনের কথাটা বলার মত সু্যোগ পাচ্ছি না। সেদিন দেখলাম ছাদ থেকে, ওর ছোটো ভাইটার সাথে দোকানে গেছে। এ দেখে আমার মত কোনো আনকোড়া প্রেমিক কি সুযোগ ছাড়ে। হাজার হলেও ওর সাথে আমার একটা ইয়ো ইয়ো সম্পর্ক হয়ে যাবে আর কি। গেলাম দোকানে। ওর পিচ্চি ভাইটা আস্ত একটা বুলেট, সালায় যে কোনো কথা কাউরে বলতে দ্বিধাবোধ করে না। সেদিন চুরি করে শখে একটা ডার্বি খাচ্ছিলাম লুকিয়ে লুকিয়ে কোথা থেকে যেন বুলেট টা হাজির, ক্যামনে যে খোজ পাইছে আল্লাহ মালিক জানে। বলে দিছে বাপেরে, বাপ আমারে দিছে রাম পেদানি। তারপর তিনদিন আর বাসায় যাই নাই। বন্ধু রাফির বাসায় থেকেছিলাম তিনদিন। যেই দিন বাসায় গেছি বাপে আম্রে ডাইকা কয়, আর কোনো দিন যদি শুনছি যে তুই ব্রি খাইছা তাইলে তরে আর আস্ত রাখুম না, একবারে কাইটা কাইটা নদিতে ভাসাই দিমু। তারপরে থেকে আমি ব্রিরির ধারে কাছেও নাই। এ সালারে দিয়া কোনো বিশ্বাস নাই। পিছ নিলাম তানিয়ার। কিন্তু বিচ্ছুটা কোনো মতেই তার বোনের সংগ ছাড়ছে না। তানিয়া দেখি আমার দিকে চেয়ে একটা মুচকি হাসি দিছে। তা দেখে আরও মনে হল এবার মিস করা যাবেনা। বৃষ্টি হচ্ছে ভাবলাম ছাদ গিয়ে ভিজি। যদি তানিয়াও আসে। তাইলে তো কেল্লা ফতে। মনের কথাটা এক দমে কয়া দিমু। বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগতেছে। আহ্ কি রিমঝিম বৃষ্টি। ও আমি গড তানিয়াও দেখছি বৃষ্টিতে ভিজছে। -এই যে -জ্বি বলেন -শুনো আজকে আমি আমার মনের কথাটা বলে ফেলবো। তানিয়া শুধু মিটিমিটি হাসতেছে। যেই আমি আই লাভ ইউ বলতে যাবো অমনি আকাশ ফেটে বিকট শব্দে একটা ঠাডা পড়ে গেল। আমরা দুজনেই অজ্ঞান। অতপর আরো একটি প্রেমের কলি ফোটার আগেই ঝরে গেল। #অপদার্থ


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৮ জন


এ জাতীয় গল্প

→ রম্য: অসমাপ্ত প্রেমের কাহিনি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now