বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আজকে অনেক বেলা হয়ে গেলো তার পরেও সাহেবের ঘুম থেকে ওঠার কথা নেই? কাল যে মেয়ের বাড়ি পিঠে,পুলি,পোলাও-কোরমা পাঠানো লাগবে সেই হুঁস নেই মনে হয় লাট সাহেবের। দাঁড়াও ঘুম পাড়াচ্ছি তোমাকে?
কথা গুলো বলছিলো রমিজ মিয়ার বউ। রমিজ মিয়া পেশায় একজন টমটম চালক। সোজা বাংলায় বললে ঘোড়ার গাড়ি চালান তিনি। কাল রোজগার করে বাসায় আসতে বেশ রাত হয়ে গিয়েছিলো। মেয়ের বাড়ী যাবেন তাই কটা টাকা বেশি রোজগার করতেই তার এই রাত জাগার কারন। বউয়ের ভয়ংকর চিৎকারে ঘুম ভাঙ্গার পরেই রমিজ মিয়ার আর বুঝতে বাকি রইলো না বউয়ের চিৎকারের কারনটা আসলে কি? রমিজ মিয়া হাতমুখ ধুয়েই বাজারের ব্যাগ হাতে নিয়ে বেড়িয়ে পরলেন বাজারের দিকে। কারন তার বাড়ি থেকে ১১ কি.মি দুরে তাদের বাজার। যেতে যেতে দুপুর ৩টা বেজে যায়। আর বাজার করে রওনা দিতে দিতে রাত ৭টা বেজে যায়। গ্রামের শুনসান নিরব রাস্তা,তার উপর তার গায়ের কাউকে সাথে না পেয়ে একাই হাটা শুরু করলেন। অর্ধেক রাস্তা আসার পর তার মনে হয় এই রাস্তায় আশা তার ঠিক হয় নি। একটু সামনে তিনি যে রাজবাড়ীটা দেখতে পাচ্ছেন সেখানে তো দিনের বেলাতেও মানুষ আসতে ভয় পায়। সবাই নাকি রাজবাড়ীর পাশ দিয়ে গেলে রাজকন্যার বেশে কাউকে দেখতে পায়।
.
চলবে.....
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now