বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রক্তলাল চোখের আয়না

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সাদিয়া আক্তার রিমি (০ পয়েন্ট)

X ~ সাদিয়া আক্তার রিমি রক্তলাল চোখের আয়না রাতে চুল আঁচড়াতে আঁচড়াতে, রুহির মনে হলো— আজ যেন তাকে একটু অন্যরকমই লাগছে। কিছুক্ষণ আয়নার দিকে তাকিয়ে থেকে, খোঁপা করতে করতে, হঠাৎ সে লক্ষ্য করলো— আয়নায় তার চোখ দুটি যেন ধক করে রক্তলাল হয়ে গেল! ভয়ে আঁতকে উঠে, সরে যায় দু'পা পিছিয়ে, দুহাত দিয়ে চোখ-মুখ ঢেকে আড়াল করলো নিজেকে, নিজেরই অজান্তে। কিছু সময় পর, মনে সাহস নিয়ে আয়নার দিকে তাকিয়ে, স্বস্তির নিশ্বাস ফেলে। ভাবল— সারাদিনের ক্লান্তিতে হয়তো ভুল দেখেছে। এই ভেবে ঘুমোতে চলে যায় রুহি। যদি একটিবার পিছনে ফিরে তাকাতো, তবে দেখতে পেত— রক্তলাল চোখে, মুখে ভয়ানক হাসি নিয়ে, আয়নার মধ্য থেকে অপলক দৃষ্টিতে তারই দিকে তাকিয়ে আছে তারই প্রতিবিম্ব!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৯৪ জন


এ জাতীয় গল্প

→ রক্তলাল চোখের আয়না

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now