বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রক্ত

"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X রক্ত ***---- . . -তা আপনে মীমকে খুন করলেন কেন ? -.................(চুপ) -কি হল কথা বলছেন না কেন ? আপনে ভুলে যাবেন যে এখন আপনি পুলিম কাস্টরিতে । তাই আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে সাহায্য করবেন ,আশা করি । -জ্বী । -আপনে মীমকে খুন করলেন কেন ? -স্যার , “জাস্ট শাট আপ” বলার জন্য । -মানে ? কি যা তা বলছেন ? -জ্বী স্যার । . . (...পুলিশ অফিসার এক দৃষ্টিতে আরমানের উপর কিছুক্ষণ চেয়ে থেকে বললেন... ) -আপনার কি কোনো মেন্টাল সমস্যা আছে ? -না স্যার । -তাহলে এই কথার জন্য কি কেউ কাউকে খুন করে । কাহিনীটা কি ? . . -(...আরমান কিছুটা নীরব থেকে বলতে লাগল...) স্যার মীমকে আমি পারসোনাল ভাবে চিনি না । আমি একজন ফেসবুকে রোমান্টিক গল্প রাইটার । মীম আমার লেখা গল্প খুব পছন্দ করত । সেই সুত্রে পরিচয় । একদিন মীম এর টাইম লাইন ঘুরতে গিয়ে দেখি ইংলিশে লেখা একটি বাক্য যা অশুদ্ধ । মীমকে মেসেজ দিয়ে বাক্যটি ঠিক করে লিখতে বললাম কিন্তু মীম আমার কথা শুনলো না । . . -স্যার , তার আরও বেশ কিছুদিন পরে , ঢাকা-রাজশাহী ম্যাচের দিন । মীমের টাইমলাইনে ঢাকা জিতবে বলে স্টাটাস দেওয়া । কিন্তু আমি রাজশাহীর ছেলে হওয়ায় কমেন্ট করলাম রাজশাহীর পক্ষে । কিন্তু স্যার ঢাকা জিতে যায় । তাই কমেন্ট ডিলেট করে দেই । তার কিছুক্ষণ পর- -কি হল কমেন্ট ডিলেট করলেন কেন ? -এমনি । -তাই না ? -এক মাঘে শীত যায় না । -কিন্তু বছরে মাঘ একটাই । -সরি.. -I uderstt ur setnce . exly w r bss. -মেডাম । বুঝতে পারলাম না । দয়া করে ফুল শব্দ লেখেন । না হলে বুঝবো কি করে ? সবাই তো আপনার মত শিক্ষিত না । তাই না ? -r y inlt me .... -মেডাম প্লিজ আমি ও আমার মত মুর্খরা এই সব ভাষা বুঝবে না । দয়া করে ফুল শব্দ লেখেন । -বোঝেন না নাকি ইনসাল্ট করেন । ফেসবুক ব্যবহার করে এমন মানুষ এতটাও মুর্খ হয় না , যে আমার লেখা শব্দ গুলো বুঝবে না । -মেডাম । আপনে উপরে বসে থেকে বুঝবেন কিভাবে নিচের লোকের কথা । উপরের লোক তাই উপরের চিন্তা চেতনা । কিভাবে বুঝবেন নিচের লোকের সীমাবদ্ধতা । -“জাস্ট শাট আপ” -....................(আরমান চুপ হয়ে যায়) . . -তারপর কি হলো ? -স্যার আমি মো: আরমান আলী । আমার রেজাল্ট গোল্ডেন টানা তিনবার আল্লাহর রহমতে । আমাকে কেউ কোন দিন “জাস্ট শাট আপ” বলা তো দূরে কথা কোনো রকম বাজে কথা বলতে পারে নি । কারণ আমার লুচু ক্যারেক্টার না । আর এ সাধারণ মেয়ে আমাকে এই কথা বলছে যা আমার পেস্টেজে লেগেছে । খুব অপমান বোধ করেছিলাম । তাই গুন্ডা ভাড়া করে মেরে ফেলেছি । -আপনে তো একজন বদ্ধ পাগল । এই সামান্য কথার জন্য কেউ কাউকে মেরে ফেলে । -হ্যা মেরে ফেলবে । যদি কেউ ভাষার জন্য দাদা হারা হয় । -মানে ? -স্যার , আমার বাবা আমার দাদাকে হারিয়েছে বাংলা ভাষার জন্য । সেই বাংলার ভাষার জন্য আমার দাদি হয়েছে বিধবা । আর মীমের মত আধ হাটুর বয়সী মেয়েরা সেই ভাষাকে এই ভাবে অপমান করে । কিছু বলতে গেলে “জাস্ট শাট আপ” শোনায় । কিন্তু তারাই স্যার পরীক্ষার খাতায় জব্বার , বরকতের ইতিহাস এমন ভাবে লেখে যে চোখ জ্বল চলে আসে । আজ একজন ভন্ড বাঙলীকে বিদায় দিলাম । হয়ত বরকতের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে । . পুলিশ অফিসার আরমানকে আর কিছুই জিজ্ঞেস করলো না । বরং চোখ মুছতে মুছতে চলে গেল কেননা পুলিশ অফিসারও তার বাবাকে হারিয়েছে ভাষা আন্দোলনে ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৮৯ জন


এ জাতীয় গল্প

→ রক্তলাল চোখের আয়না
→ রক্তে লেখা হাসি
→ নীল রক্ত
→ রক্তলিপি
→ ফুলের রক্ত
→ রক্তিম খেলাঘর - পর্ব ১
→ রক্তিম খেলাঘর - পর্ব ২
→ রক্তিম খেলাঘর - পর্ব ৩
→ রক্তিম খেলাঘর পর্ব - ৪
→ রক্তে রাঙানো একুশ
→ রক্ত মাতৃকা ৫ (শেষ পর্ব)
→ রক্ত মাতৃকা ৪
→ রক্ত মাতৃকা ৩
→ রক্ত মাতৃকা ২
→ রক্ত মাতৃকা ১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now