বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রজবসেন মারা গেছেন পব-3\শেষ

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান siyam khan (০ পয়েন্ট)

X ওরা গেল জমাদারের বউয়ের কাছে। তার কাছে জানতে চাইল সে কেন কাঁদছিল। সে বলল:আমি কি জানি?আমি যখন পুকুরে গোসল করতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি ধোপানি আছরে পরে কাঁদছে আর বলছে:আমার রজবসেন মরে গেল,আমার রজবসেন মারা গেল। ওরা ছুটে গেল ধোপানির কাছে। তাকে বিষয়টি খোলাসা করতে বলা হলো। ধোপানিকে কাঁদার কারন বলতে বলল। ধোপানি সব শুনে আবার হাহাকার করে কাঁদতে শুরু করলো। কাঁদে আর বলে:আমি বরো হতভাগিগো। আমার গাধা মারা গেল। সে ছিল আমার আদরের গাধা। আমার আদরের রজবসেন আমাকে একলা রেখে চলে গেলো গো!তাকে যে আমি আমার ছেলের চাইতে বেশি ভালবাসতাম গো। আমারে ছেরে চলে গেল। উজির তখন ধোপানিকে বলল:রজবসেন কি একটা গাধা। ধোপানি কেঁদে কেঁদে বলে:হা ওএকটি গাধা। আমার ভাই যখন মারা যায়। তখন আমি আমার গাধার নাম রাখি রজবসেন। আমার ভাইয়ের নাম ছিল রজবসেন। আমার ভাই মারা গেলে আমি যখনই ভাইয়ের কথা ভাবতাম আমার মন খারাপ হয়ে যেত আমার ভাই যেন আমার কাছে থাকে তাই আমার গাধার নাম রেখেছিলাম রজবসেন। তবে সেও আমায় ছেরে চলে গেল। তখন উজিরের যা বুঝার তা বুঝে সেখান থেকে চলে এলো। দরবারে এসে সব ঘটনা বাদশাহকে খুলে বলল। বাদশাহ একটু রাগারাগি করে সবাইকে মাফ করে দিল।যখন এ খবর মহলে চলে গেল। তখন বাদশাহ আর সভাসদদের কারবার নিয়ে সবাই হেসে কুটিকুটি। হাসতে-হাসতে পেটে খুল লেগে যায় আর কি। অনেকে হাসতে-হাসতে বিছানার বদলে মাটিতেই শুয়ে পরলো।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now