বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রিয়েল লাভ
"""এই তুই এখানে বসে আছিস কেন??
তোমার জন্য জান। এই দেখ ফাজলামো
করিস না। কেন জান আমি কি তোমার
জন্য অপেক্ষা করতে পারি না???না
পারিস না। তুই রিপার জন্য অপেক্ষা
করসি তাইনা??হ্যাঁ, তো জানিস যখন
জিজ্ঞেস করলি কেন। ওকে বাবা ভুল
হয়ে গেছে মাফ কর। অতক্ষণ অণু আর অয়ন
এর মধ্য কথা হচ্ছিল। অণু আর অয়ন খুব ভাল
বন্ধু। কিন্তু অণু অয়নকে ভালবাসে,
সেটা অণু আজও অয়নকে বলেনি। অণু
অয়নকে বলল, দেখ অয়ন রিপা তোর জন্য
ঠিকনা। ও তোর সাথে খালি টাইম
পাচ করে, ও তোকে ভালবােসনা। তুই
ওর সাথে রিলেশন করিস না কষ্ট
পাবি।অয়ন বলল, তাই তো আমি কষ্ট
পেলে তোর কি আসে যায়। আমার
আসে যায়, কারণ, কারণ কি বল, আমি
বলতে পারবনা। না তোকে বলতেই
হবে, আমি যাকে ভালবাসি সেই
রিপাকে নিয়ে তোর এত কেন চিন্তা,
তাছাড়া আজনা তুই প্রায়ই এই কথা
বলিস। তোকে আজ বলতেই হবে, অয়ন
জোর জবরদস্তি করে অণুর ওপর, অণু একটা
থাপ্পড় দিয়ে অয়নকে বলে, কারণ আমি
তোকে ভালবাসি আজ থেকে না পাঁচ
বছর আগে থেকে আর আমি তোকে
সেটা বলতে পারেনি। অয়ন অতক্ষণ
মাথা নিচ করে ছিল, অয়ন বলল সে জন্য
আমি কারো সাথে প্রেম করলে তোর
জ্বালা হয়। সেজন্য রিপার মত একটা
ভাল মেয়ের সম্পর্কে বাজে কথা
বলতে তোর একটুও মুখে আটকালো না।
আমি তোকে আমার বেস্ট বন্ধু ভাবি
আর তুই,,। অণু বলল, দেখ তুই আমাকে ভুল
বুঝসি, আমি তোর ভালোর জন্য বলছি
রিপা মেয়েটা ভাল না ও তোকে কষ্ট
দেবে, আমি তোকে সত্যিই খুব
ভালবাসি অয়ন। তুই আর একটা কথা বলবি
না আমি তোর কোন কথা শুনতে চাইনা
আর পারলে তোর মুখ আমাকে আর
দেখাস না, এই বলে অয়ন ওখান থেকে
চলে গেল, এদিকে অণু সব কিছু হারিয়ে
কাঁদতে লাগল।………….
"অয়ন রাস্তা দিয়ে বাইক নিয়ে
যাওয়ার সময় দেখল রিপা আরেকটা
ছেলের হাত ধরে ঘুরে বেরাচ্ছে, তখন
অয়ন রিপাকে কল দিয়ে শুনল ও কি
করছে, রিপা বলল ও এখন ক্লাস করছে। এই
কথা শুনে অয়ন আর রাগ ধরে রাখতে
পারলনা। তখনি রিপার সামনে গিয়ে
দুই গালে দুইটা থাপ্পড় দিয়ে বলল, এই
তোমার ক্লাস। তোমার জন্য আজ আমি
আমার প্রিয় বন্ধু কে হারালাম, তাকে
কত খারাপ খারাপ কথা বলছি শুধু
তোমার জন্য, এই বলে আরও কয়েক টা
থাপ্পড় দিয়ে অয়ন ওখান থেকে
কাঁদতে কাঁদতে চলে গেল। তখন অয়ন এর
শুধু অণু কথা মনে পড়তে লাগল, সেজন্য
অণুর কাছে মাফ চাওয়ার জন্য ছুটে গেল,
কিন্তু যাওয়ার পথে অয়ন একটা বাস এর
সাথে একসিডেন্ট করল। অণু কাঁদতে
কাঁদতে ওই পথ দিয়েই যাচ্ছিল, তখন
খেয়াল করল রাস্তার পাশে অনেক
লোক জড় হয়েছে। দেখল অয়ন এর বাইক
রাস্তার পাশে পরে রয়েছে, অণু
রিকশা থামিয়ে দেখল অয়ন
একসিডেন্ট করে পড়ে আছে আর তার
দেহ থেকে প্রচুর রক্ত পড়ছে। অণু দৌড়ে
গিয়ে অয়ন কে জড়িয়ে ধরে কাঁদতে
কাঁদতে হাসপাতালে নিয়ে গেল…
"""অণু হাসপাতালে নিয়ে গিয়ে অয়ন
এর সব বন্ধুকে খবর দিল, অয়ন এর শরীর
থেকে অনেক রক্ত বেড়িয়ে গিয়েছিল
সেজন্য অনেক রক্তের দরকার ছিল, কিন্তু
ওই সময় হাসপাতালে ওই গ্রুপের কোন
রক্ত ছিল না। অয়ন এর রক্তের গ্রুপ আর অণুর
রক্তের গ্রুপ একছিল। তাই অণু ডাক্তার
কে তার থেকে রক্ত নিতে বলল। অণু
অয়নকে রক্ত দিয়ে বাচিয়ে দিল।
কিছুক্ষণ পরেই অয়নের সব বন্ধুরা চলে
আসল। অয়নকে ভাল হতে দেখে অণু ওখান
থেকে বেরিয়ে চলে গেল। কিছুক্ষণ
পরে অয়ন এর হুস ফিরে এল। অয়ন এর সব
বন্ধুরা তাকে দেখার জন্য ভিতরে
আসল। অয়ন শুনল তোরা কিভাবে
জানলি আমি একসিডেন্ট করছি আর
আমাকে হাসপাতালে কে নিয়ে
আসল?? অয়ন এর বন্ধুরা বলল, অণু আমাদের
খবর দিল আর এসে দেখি অণু তোকে রক্ত
দিচ্ছে। ওই তো তোকে হাসপাতালে
নিয়ে এসেছে। অয়ন এসব শুনে কান্না
আর ধরে রাখতে পারল না।
""অয়ন কান্না কান্না শুরে বলল, অণু
কোথায়???? অয়ন এর বন্ধুরা বলল তোকে
রক্ত দেওয়ার পড় ওকে তো আর
দেখিনি।অয়ন অস্থির হয়ে উঠল অণুর
সাথে দেখা করার জন্য। অয়ন অণুর
মোবাইলে ফোন দিল কিন্তু ফোন বন্ধ।
অয়ন অণুর এক বান্ধবীর সাথে কথা বলে
জানতে পারল অণু একটু পড়ে ট্রেনে
করে ওদের গ্রাম এর বাড়ি চলে যাবে ।
""""অয়ন সেই অবস্থায় train station চলে
গেল গিয়ে অণুকে খুজতে লাগল দেখল
অণু একপাশে বসে কাঁদছে। অয়ন অণুর
পাশে গিয়ে বসে পড়ল। অয়ন কে দেখে
অণু ওখান থেকে উঠে যাচ্ছিল তখন অয়ন
অণুর হাতটা ধরে বলল আমাকে একা
রেখে চলে যাচ্ছ। কেন তুমি তো আমার
মুখ দেখতে চাউনা সেজন্য আমার মুখ
যেন না দেখতে হয় সেজন্য আমি চলে
যাচ্ছি। চলেই যখন যােব তাহলে
আমাকে তোমার রক্ত দিয়ে বাচালে
কেন। please অণু আমাকে মাফ করে দাও,
তুমি ঠিক বলেছিলে রিপা মেয়েটা
ভালনা। প্লিজ আমাকে মাফ করে
দাও। আমিও তোমাকে খুব ভালবেসে
ফেলেছি প্লিজ আমাকে একা রেখে
চলে যেওনা।এরই ভিতর ট্রেন চলে
এসেছে, অণু বলল অয়ন আমার হাত ছাড়
আমার দেড়ী হয়ে যাচ্ছে, আর তুমি তো
কখনো আমাকে ভালবাসোনি আর
আমি তোমার কে যে আমাকে
ভালোবাসবা আর আমার মুখ ও তো তুমি
দেখতে চাউনা। সেজন্য আমার চলে
যাওয়াই ভাল। প্লিজ আমার হাত ছাড়।
ঠিক আছে অণু, এই বলে অয়ন অণুর হাত
ছেড়ে দিল। অণু ট্রেনে ওঠার জন্য
হাটা দিল। পেছন থেকে অয়ন বলল, ঠিক
আছে যাও কিন্তু তুমি যে রক্ত দিয়ে
আমাকে বাচালে সেই রক্ত আমি
আমার শরীর থেকে বের করে দিতে
চাই। এই বলে অয়ন দেয়ালে মাথা
জোরে জোরে আঘাত করতে লাগল।অণু
পেছন ফিরে দেখল অয়ন এর মাথা
থেকে রক্ত পড়ছে। অণু দৌড়ে গিয়ে
বলল কি করছ তুমি এমন করলে তে তুমি
মারা যাবা। আমি মারা গেলে
তোমার কি আসে যায়। অণু অয়নকে
থামিয়ে অয়ন এর গালে দুইটা আদরের
চড় দিয়ে জামার কলার ধরে বলে,
আমার আসে যায় আমি যে তোমাকে
অনেক বেশী ভালবাসি, এই বলে অণু
কাঁদতে কাঁদতে অয়নকে জড়িয়ে ধরল
অয়ন ও অণুকে বুকে জড়িয়ে ধরে বলল
আমিও তোমাকে খুব ভালবাসি আমি
তোমাকে ছাড়া বাচবোনা অণু তুমি
আমাকে কোনদিন ছেড়ে যেওনা,
গেলে আমি সত্যি সত্যি মারা যাব,,
অণু অয়ন কে থামিয়ে দিয়ে বলে
কোনদিন আর এ কথা মুখে আনবানা, অয়ন
আবার অণুকে জড়িয়ে ধরে আদর করতে
লাগল………
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now