বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদা এক গ্রামে একটি পুরনো বাড়ি ছিল । গ্রামের এক দল দুঃসাহসী বালক একদিন হঠাৎ ঘুরতে ঘুরতে সেই বাড়ির সামনে এসে পড়ল । তাদের মধ্যে একজন বলল, "চল, ভিতরে যাই ।" আরেকজন বলল, "না, শুনেছি এখানে ভূত থাকে ।" অপরজন বলল, "আরে চলত । ভূত বলে কিছু নেই ।" তারপর তারা সেই বাড়ির ভিতর গেল । কিন্তু তারা আর ফিরে এল না । কিছুদিন পর তাদের বন্ধুরা তাদেরকে খোঁজার জন্য গেল । তারাও আর ফিরে এল না । হয়তো আরও মানুষ যাবে তাদেরকে খোঁজার জন্য । আর তারাও হারিয়ে যাবে সেই রহস্যময় বাড়িতে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now