বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আজ শুক্রবার।আজ ছুটির দিন যেহুতু তাই আজ আমার অফিস ছুটি।তাই বিকেলের দিকে বাসার সামনে বাড়ান্দায় বসে আছি।আসলে বাইরে একটু হাটবো সেই উপায় আজ নেই।কারণ আজ বৃষ্টি হচ্ছে।বর্ষাকাল শুরু হয়ে গেছে তার সাথে সাথে বৃষ্টিও শুরু হয়েছে।আকাশ সবসময় মেঘলা হয়ে আছে।কখনো জোরে বৃষ্টি বা কখনো আস্তে বৃষ্টি হচ্ছে।কিন্তু বৃষ্টি অবিরাম ধারায় পড়েই যাচ্ছে।যাই হোক আমি হচ্ছি সাইফুল ইসলাম।আমি সরকারী চরকারি করি।ঢাকাতে আমার কর্মক্ষেত্র।আর আমার বাসা টাঙ্গাইল জেলার একটি গ্রামে।ঢাকায় একটি বাসা আমরা তিন বন্ধু ভাড়া নিয়ে থাকি।এখন আমি বাসায় একাই আছি।আমার বাকি দুই বন্ধু বৃষ্টির মধ্যেও আজ সকালে একটা কাজে অন্য জায়গায় গেছে।ওরা রাতে আবার বাসায় আসবে।আর আমি আজ বাসায় সারাদিন আলস সময় কাটাচ্ছি।কখনো উপন্যাস পড়ি আবার কখনো বৃষ্টি পরা দেখি।বিকেল হওয়ার পর আর ভাল লাগছে না তাই বাসার বারান্দায় একটা চেয়ার টেনে বসে আছি।বলে রাখা ভালো আমি যেখানে থাকি যায়গাটা একেবারে নিরিবিলি মানুষের কোলাহল তেমন একটা নাই।চারদিকে গাছপালা আছে পুকুর আছে বলতে গেলে কিছুটা গ্রামের মতো। আমি আসলে এমন জায়গাই পছন্দ করি।যাই হোক বারান্দায় বসে বসে বাইরের দিকে তাকিয়ে আছি হঠাৎ বাড়ির দরজায় কারো ধাক্কা দেওয়ার আওয়াজ পেলাম।এই বৃষ্টির মধ্যে আবার কে আসলো।আমার বন্ধুরা তো রাতে আসবে বলছে।কি জানি আবার এখনই আসলো নাকি।তারপর একটা ছাতা নিয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখি একটা মধ্যবয়সি লোক দাঁড়িয়ে আছে।আর লোকটির পুরো শরীরে একটি ময়লা চাদর দিয়ে ঢাকা রয়েছে।শুধু মুখটা দেখা যাচ্ছে।
এবার আমি বললাম কে আপনি? কি চাই আপনার?
"সাহেব আমি মারা গেছি আমাকে কবর দেওয়ার মানুষ নেই।আপনি কি আমাকে একটু কবর দিয়ে দেবেন"?
আমি:-হাহা আপনি কি পাগল নাকি?আপনি মারা গেছেন আবার আপনি আমার কাছে এসে আপনার কবরে মাটি দিতে বলছেন এটা কেমন কথা হলো শুনি।
"সাহেব আমি সত্যি বেঁচে নাই এটা আমার আসল দেহ নয়"।
আমি:-কি বলছো এসব।তাইলে এখন আমার সামনে এটা তুমি দাঁড়িয়ে নাই তো কে দাঁড়িয়ে আছে?
"আমি এখন এক আত্মা আপনার সামনে দাঁড়িয়ে আছি সাহেব"।
আমি:-আচ্ছা ধরে নিলাম তুমি আত্মা তাইলে এটা বলো যে তোমার কবরে মাটি দেওয়ার জন্য আমাকেই অনুরোধ করছো কেন?অন্য কাউকে বলছো না কেন?আর তুমি আত্মা নিজেই কবর খুড়ে তোমার মৃত দেহ টা কবর দিয়ে দাও তাইলেই হয়।
"আমি মারা যাওয়ার আগে স্বপ্ন দেখেছি আপনি আমার কবরে মাটি দিবেন।আর আমি নিজে নিজের কবর দিতে পারি না।সেই ক্ষমতা আমার নেই সাহেব"।
আমি:-স্বপ্নে দেখেছো আমি তোমার কবরে মাটি দিয়ে দিবো।আচ্ছা এটা বলো যে তুমি মারা গেলে কিভাবে?
"আমি একজন ফল ব্যাবসায়ী সাহেব।গত রাতে ফল বিক্রি করে আমি বাসায় ফিরছিলাম তখন তিন জন সন্ত্রাশী আমার পথ আটকিয়ে আমায় শ্বাসরোধ করে হত্যা করে।আর তারপর আমার টাকা গুলো সব নিয়ে আমায় একটা কবরস্থানে নিয়ে গিয়ে কবর খুড়ে আমায় সেই কবরের মধ্যে ফেলে দেয়।কিন্তু আমার কবরে তারা মাটি দিতে পারে নি।তারা যেমনি আমায় মাটি দিতে যাবে তখনই তাদের মুখ থেকে রক্ত বের হয়ে তারা মারা যায় এবং সেই তিন জন সন্ত্রাশী আমার কবরের পাশেই মরে পড়ে আছে"।
আমি:-ওই তিন জন সন্ত্রাশীর মুখ থেকে রক্ত বের হয়ে মারা গেল কেন?আর যদি গত রাতে ঘটে সব তাইলে আজ সারাদিন তোমাদের মৃতদেহ কোনো লোক দেখলো না কেন?
"ওই তিন সন্ত্রাশী লোক কেন মারা গেলো এভাবে সেটা আমি জানি না সাহেব।হতে পারে ক্ষোদাই তাদের পাপের শাস্তি সাথে সাথেই দিয়ে দিয়েছে।আর সাহেব ওই কবরস্থান খুব নির্জন জায়গা।কেউ মারা গেলে লোকজন সেখানে শুধু মৃত ব্যাক্তিটিকে কবর দিতে যায় তাছাড়া আর ওই জায়গায় দিন রাত কোনো সময়েই কেউ যায় না।তাই কেউ জানে না যে আমার আর সেই সন্ত্রাশীদের লাশ সেখানে পড়ে আছে"।
আমি:-তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না।এটাও কখনো সম্ভব।তুমি আমার সাথে তো মজা করছো।
"না সাহেব মজা নয়।আমার সাথে কবরস্থানে চলুন তাইলে সব কিছু আপনি বুঝতে পারবেন"।
আমি:-এই বৃষ্টির মধ্যে তোমার সাথে আবার কবরস্থানে যাবো পাগল হলে নাকি।আর তোমার কথা আমার বিশ্বাস হয় না।
"সাহেব একটিবার চুলুন।আপনি গিয়ে শুধু আমার কবরে একটু মাটি দিবেন।তারপর চলে আসবেন।আপনার কোনো ক্ষতি হবে না।কবরস্থান বেশি দূরে নয়।যেতে সময় লাগবে না"।
তারপর লোকটির জোড়াজুড়িতে রাজি হয়ে গেলাম।আসলে আমার ও একটু কৌতুহল জাগছে এটা ভেবে যে লোকটি এতক্ষণ আমায় এসব কি বলছে।এগুলো বলার মানে কি? বিষয়টা পরিষ্কার হওয়া দরকার।আমি তো এখনও বিষয়টি বিশ্বাস করতে পারছি না।আমার কাছে লোকটিকে পাগল মনে হচ্ছে।যাই হোক লোকটির সাথে যেতে রাজি হলাম।বৃষ্টিও এখন তেমন জোরে পড়ছে না।এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে।এবার আমি লোকটির সাথে চলা শুরু করলাম। লোকটি সামনে হাটছে আর আমি লোকটিকে অনুসরণ করে পিছুপিছু হাটছি।এভাবে আধ ঘন্টার হাটার পর একটা ছোট খাট জঙ্গল পড়লো রাস্তার পাশে।লোকটি সেই দিকে গেল।এবার আমি লোকটিকে ডাক দিলাম যে জঙ্গলের দিকে সে কেন যাচ্ছে।কিন্তু লোকটি আমার কথার উত্তর দিল না।তাই কি আর করার আমিও গেলাম লোকটির পিছুপিছু জঙ্গলের মধ্যে।প্রায় সন্ধ্যা হয়ে আসছে এমন সময় সেই জঙ্গল পাড় হয়ে একটা কবরস্থানের কাছে এলাম আমরা।কবরস্থান টা মাঝারি আকারের।তেমন একটা বড়ও না আবার ছোটোও না।আর কবরস্থানের চারিদিকে শুধু কবর আর কবর এবং সেখানে শুয়ে আছে কত মৃত দেহ।এটা ভাবলেই গায়ের লোম যেন দাঁড়িয়ে যাচ্ছে।আমি এবার মনে সাহস সঞ্চয় করলাম এবং এটা ভেবে অবাক হলাম যে আমার থাকার জায়গার এত কাছাকাছি এখানে এমন নির্জন জায়গায় কবরস্থান আছে সত্যি আমার জানাই ছিল না।অনেকদিন হলো এই এলাকায় বাসা ভাড়া নিয়ে আছি কিন্তু আগে এই কবরস্থানের কথা শুনি নাই আসা তো দূরের কথা।যাই হোক এবার লোকটির পিছুপিছু কবরস্থানের আরো ভিতরে গিয়ে দেখলাম তিনটা মৃতদেহ পড়ে আছে।আর তার পাশে একটা কবর খোড়া আছে কিন্তু কবরে কোনো মাটি দেওয়া হয় নি।কবরের পাশে মাটি জড় হয়ে আছে আর আছে একটা কোদাল।আমি এবার এটা দেখে ভয় পাওয়ার থেকে অনেক বেশি অবাক হলাম যে লোকটি তারমানে আমায় সব সত্যি কথা বলছিল।এই তিন ব্যাক্তি তাইলে লোকটিকে খুন করেছে।আর তারপর তাদের মুখ থেকে রক্ত পড়ে তারা তিনজনও মরে পরে আছে।নাহ এটা হতে পারে না।এটা কিভাবে সম্ভব।তারপর সামনে তাকিয়ে দেখি লোকটি মাটি দেওয়া হয় নি সেই কবস্থানের পাশে দাঁড়িয়ে কবরের মধ্যে তাকিয়ে আছে।এবার আমার অনেক কৌতুহল হলো।লোকটি কবরের মধ্যে তাকিয়ে কি দেখছে তা দেখার জন্য আমি এগিয়ে গেলাম।এগিয়ে গিয়ে লোকটির পাশে দাঁড়িয়ে কবরের দিকে তাকিয়ে যা দেখলাম এতে আমার কৌতুহল যে এভাবে মিটবে আমি ভাবি নাই।আমি কবরের দিকে তাকানোর পর দেখলাম যেই লোকটির সাথে আমি একটু আগে এত কথা বললাম যাকে পাগল ভাবলাম যে এখন আমার পাশে দাঁড়িয়ে আছে আর সেই লোকটি কি না কবরের মধ্যে শুয়ে আছে।লোকটির চোঁখ একেবারে বন্ধ।লোকটিকে দেখেই বুঝা যাচ্ছে যে প্রাণহীন একটা দেহ কবরে শুয়ে আছে।আর এটা দেখে আমার ভয় হওয়ার থেকে আমি প্রচণ্ড অবাক হলাম।আর আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম।আমার মুখে যেন কোনো কথা নেই।কবরের মধ্যে থাকা ব্যাক্তি আর আমার পাশে যে আছে যার সাথে কিছুক্ষণ আগেও আমি কথা বললাম তারা দুজন দেখতে হুবুহু একরকম এটা কি করে হতে পারে।আর আমার পাশে যে আছে সে কে তাহলে?আমি এবার আমার পাশে দাঁড়িয়ে থাকা সেই লোকটির দিকে তাকালাম তাকিয়ে দেখি সে নাই।একেবারে উধাও।চারিদিকে তাকিয়ে দেখি লোকটি কোথাও নেই।পুরো কবরস্থানে শুধু আমি একা দাঁড়িয়ে আছি।এবার আমার একটু ভয় ভয় করতে লাগলো।মনে ভয় নিয়ে আমি কৌতুহল বশত আবার কবরের মধ্যে তাকালাম।তাকিয়ে দেখি লোকটির মৃতদেহ এবার আমার দিকে চোঁখ খুলে তাকিয়ে আছে এবং লোকটি আমায় বললো............
"সাহেব আর দেরি করবেন না জলদি কোদাল দিয়ে আমার কবরে মাটি দিয়ে দেন"।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now