বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কয়েক দিন হল শীতের মাত্রাটা বেড়েছে... সন্ধ্যা হতে না হতেই শীত পড়ে মাত্রাহীন ভাবে। মধ্য রাতে তা বেড়েই চলে, রতন পুর বাজার টা সন্ধ্যা আটটা নাগাদ কুয়াশাছন্নতার কবলে বেনিশ হয়ে যায়......
.
সামনে ঈদ!আর বেশী দিন নেই. . মাত্র চার পাঁচ দিন। রতন পুর বাজারের দর্জিরা ব্যাস্ত নতুন কাপড় বানানোর কাজে। নাসির উদ্দিনের ফ্যাশন হাউজ এখন মধ্যরাতের পরও খোলা থাকে... হৈ হৈ,করে কাগিঘররা কাজে ব্যাস্ত। নাসির উদ্দিন কয়েকটা দিন মধ্য রাতে বাড়ী যাচ্ছে।
.
প্রতিদিনের মত আজো তিনি একা একা বাড়ী যাচ্ছেন! হাঁটছেন সামনে বাঁশঝাড়, বায়ে নদী,, জেলেরা মাছ ইলিশ ধরছে এটা স্পৃষ্ট দেখা যাচ্ছে।
নাসির উদ্দিনের ব্যবসায় ভালোই চলছে ঈদ উপলক্ষে,মোটা টাকা সব সময় সাথে এখন।
.
দ্রুত পায়ে নাসির উদ্দিন জেলের কাছে গেলেন,৫৯০ টাকা ধরে ২কেজি ইলিশ নিয়ে তিনি আবার হাটা শুরু করলেন। শীত কালে তেমন একটা ঝড় হয় না,আজ হঠাৎ ঝড় উঠেছে। নাসির উদ্দিন তার চাদর শক্ত করে মোড়িয়ে নিলেন..... কাঁপছেন তিনি।
.
হাতে থাকা ব্যাগটা এখন আর হাতে নেই! নাসির উদ্দিন সে দিকে ভ্রুক্ষেপ করলেন না। তিনি হাটছেন...... হঠাৎ এক ব্যাক্তি তার সামনে,লোকটার গায়ে ভীষণ খারাপ গন্ধ। ক্রমশ এগিয়ে আসছেন নাসির উদ্দিনের দিকে..... লোকটার হাত দুটো কাটা দেখে নাসির উদ্দিন পড়ে গেলেন,সকালে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now