বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রহস্য

"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Merina Afrin Mou (০ পয়েন্ট)

X ঘড়িতে সময় ১২টা বেজে ১৫ মিনিট। তেমন একটা রাত না আমার কাছে। তবে গতো দুদিন যাবত প্রচন্ড জ্বর ছিলো তাই বিছানা থেকে উঠতে পারিনি।সন্ধায় বড় মামা এসেছেন সাথে মামিও আজ থেকে গেছেন ওনারা। পাশের ঘরে মায়ের সাথে কথা বলছে,,,, ভাবছি এই ফাকে মামার বাইকটা নিয়ে একটু ঘুড়ে আসলে কেমন হয় তবে মামা এখন আমাকে বাইক দিতে চাইবেন না। তারপরেও বাইকের চাবি চুরি করতে বাধ্য হলাম। বাসা থেকে আস্তে আস্তে বাইক বের করে বেরিয়ে পরলাম। আমি আবার বাইক মেইন রাস্তায় চালাতে বেশি পছন্দ করি। আজও তার ব্যতিক্রম নয়।ঢাকা টু সিলেট মহা সড়কে বাইক চালাচ্ছি রাত অনেক তাই তেমন একটা গাড়ি নেই রাস্তায়। , তবে মাঝে মাঝে দু একটা বড় বড় বাস ট্রাক সাঁ সাঁ করে চলে যাচ্ছে আমার পাশ দিয়ে।হঠাৎ পেছন থেকে একটা বিকট হনের শব্দ পেলাম। পেছনে তাকাতেই দেখলাম একটা বড় হানিফ গাড়ি আমার পিছনে। হন দিয়ে আমাকে ক্রস করে চলে গেলো। মাথায় এক প্রকার ভুত চেপে গেলো এবং অনেক রাগ নিয়ে বাইকের গতি বাড়াতে শুরু করলাম। বাইকের সর্বচ্চো গতি ১২০সি সি আমি বর্তমানে ৮৫সি সি গতিতে চলছি। কিন্তু তারপরেও বাসটা ক্রস করতে পারছি না।বাইকের গতি বাড়ছে আমি বাইকের মিটারের দিকে না তাকিয়ে বাসের দিকে তাকিয়ে আছি। আর বাসটাকে ক্রস করার চেষ্টা করছি। অবশেষ বাসটা ক্রস করতে সক্ষম হলাম বাইকের মিটারের দিকে তাকাতেই চোখ আমার কপালে ওঠে গেলো।বাই ৯৫-৯৮সি সি গতিতে চলছে।মনে হচ্ছে বাইকটা হাওয়ায় ভাসছে। , বাম পায়ের উপশিরা হঠাৎ প্রচন্ড ব্যথা করতে শুরু করলো।তাই বাধ্য হয়ে বাইকটা রাস্তার পাশেই দাড় করালাম।বাইক থেকে নেমে পা টা ঝাড়ছি এমত অবস্থায় একজন মধ্য বয়স্ক লোককে আমার সামনে দেখতে পেলাম। গায়ে একটা হালকা চাদর মুড়ি দিয়ে একটা হারিকেন হাতে দাড়িয়ে আছে। বাইকের হেড লাইটের আলোটা লোকটার চোখের উপর পড়ছে। চোখ দেখে মনে হচ্ছে ওনি বেশ কিছু দিন যাবত ঘুমায়নি। তাই চোখ রক্ত বর্ণ ধারণ করেছে।ব্রু কুচকে আমার দিকে হারিকেনটা উচু করে তাকালেন চাচা।এই মূহুর্ত্বে আমার জায়গায় অন্য কোনো লোক থাকলে ভয়ে হাত পা কাপাতে শুরু করতো কিন্তু আমি দাড়িয়ে আছে। , কে ওখানে,,,,,??? , আমি হিমু,,,, , হিমু এটার আবার কেমন নাম,,,,,,???? , জ্বি এটাই আমার নাম,,,,,,, , এতোরাতে এখানে কি বাজান,,,,,??? , তেমন কিছু না চাচা পায়ের শিরাটা ব্যথা করছিলো তাই বাইক দাড় করিয়ে পা টা একটু সোজা করলাম,,,,,, , ওহ আচ্ছা তাড়াতাড়ি চলে যাও না হলে সমস্যা হতে পারে,,,,,, , কিসের সমস্যা আর আপনি কে চাচা,,,,,,?? , আমারে তুমি চিনবা না আর রইলো সমস্যার কথা রাইত বেরাইতের ব্যপার কতো কিছুই তো হইতে পারে,,,,,, , কিন্তু চাচা আমি আপনাকে আগে কখনও এখানে আপনাকে দেখি নাই,,,,,, , হাহাহা দেখবা কেমনে আগে তো আর রাইতে আসো নাই,,,,, , হু রাতে আসে নাই তবে দিনের বেলা আসছি কিন্তু আপনার বাড়ি কোন গ্রামে,,,,??? , আমার বাড়ি ঘর নাই আর আমারে রাইতেই বেশি দেখা যায় তাই দেখো নাই,,,,,, তবে আমারে দেইখা কোথাও গেলে সেই যাত্রা শুভ হয় না,,,,,, , মানে ঠিক বুঝলাম না,,,,,?? , বুঝতে হইবো না বাড়ি যাও এত রাইতে বাইরে থাকা ঠিক না আর হ্যাঁ গাড়ি আস্তে চালাইবা না হইলে বিপদ হইতে পারে,,,,,, , আমার সামনে বর্তমানে একটা মানুষের ছায়া চোখে পড়ছে। এই ব্যপারটা আমি আগে থেকে লক্ষ্য করছি তবে সেটা ওনাকে বুঝতে দিচ্ছি না।ছায়াটা আমার ছিলো চাচার ছায়াটা ছিলো না।চাচা আমার থেকে দুহাত সামনে দাড়িয়ে ছিলো কিন্তু ওনার ছায়া আমি মাটিতে দেখতে পাইনি। চাচা চলে যাচ্ছে হারিকেনটা উচু করে রাস্তার উপর থেকে নেমে চলে গেলেন। উনার হাটার গতি দেখে মনে হচ্ছে উনি দিনের আলোয় হাটছেন। কারণ চাচা বেশ জলদি হাটছেন আর হারিকেনের আলোটা ওতোটাও ছিলো না যে পরিষ্কার দেখা যাবে রাস্তা।ভীষণ চমকে গিয়ে ছিলাম যখন ওনার ছায়াটা দেখতে পাইনি। , আসলে আমার এতোখনে ভয়ে হাত পা কাপা কাপি করার কথা কিন্তু আমি মোটেও ভয় পাইনি। ভয় না পাওয়ার কারণটা আমার জানা নেই তবে এখন একটু ভয় করছে। বাইকটা ঘুড়িয়ে বাসার দিকে যেতে শুরু করলাম। বাইক চালাচ্ছি আর চাচার কথা ভাবছি উনি বলে ছিলেন "বাইক আস্তে চালাতে "তবে আমার বাইকের গতি এখন অনেকটাই বেশি। হুঠ করে রাস্তার মাঝে একটা কিছু দেখতে পাচ্ছি। মনে হচ্ছে কেউ একজন দাড়িয়ে আছে তবে মনে হচ্ছে কোনো মানুষ। চেনা চেনা লাগছে খুব যতোই কাছে যাচ্ছি ততোই ভয় করছে। বাইকের আলোয় দেখতে পেলাম উনি আর কেউ না সেই চাচা। তবে ওনি এখানে কেমন করে,,,,?? চাচার সামনে আসতেই বাইকের গতি কমাতে শুরু করলাম হঠাৎ পেছন থেকে একটা বড় গাড়ি এসে আমাকে ধাক্কা দিলো আর আমি বাইক থেকে ছিটকে পরে গেলাম। , জ্ঞান হারাবার আগে কে জেনো কানের কাছে বলছিলো,,,,, , বাইক আস্তে চালাতে বলে ছিলাম মনে ছিলো না,,,,???


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

→ পরীর রহস্যময় আলো
→ রহস্যময় আলুটিলা সুড়ঙ্গ
→ চা-বাগানের শীতল রহস্য
→ রহস্যময় রঙিলার ঝোপ - সারোওয়ারে জুলফিকার
→ আজও রহস্য
→ রহস্যময় রাত
→ রহস্যময় ট্রেন
→ রহস্যময় পারিবারিক আত্বহত্যা
→ একটি রহস্যময় মৃত্যু
→ সৃষ্টির রহস্য সমাধান!সত্যিই কী সম্ভব?
→ আমাজন রহস্য
→ রহস্যে মোড়া নিউট্রন তারকা
→ বক্রোষ্ঠ ব্যক্তির রহস্য [দ্য ম্যান উইথ দ্য টুইসটেড লিপ]
→ বক্রোষ্ঠ ব্যক্তির রহস্য [দ্য ম্যান উইথ দ্য টুইসটেড লিপ]
→ রহস্যহীনা মহিলা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now