বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সভা শুরু হলো । মহল্লার একজন বৃদ্ধ কোরআন থেকে পাঠ করলেন । এরপর জাতীয় সংগীত সোনার বাংলা গাইলো স্কুলের ছেলেমেয়েরা । সভাপতি ঘোষণা করলেন রহমানের মা আসছেন । সবাই দেখলো কয়েকজন যুবক ছেলের আগুপিছুতে রহমানের মা সভায় ঢুকছেন । একঝলকেই সবাই দেখলো তাকে । আপাতমস্তক বোরকায় মোড়া । পায়ে পাতলা চটি,তাদের মধ্যে শীর্ণ দুটি পা । বোরকা বাইরে দুদিকে নিরলঙ্কার হাত মাঝে মাঝে রহমানের সাথী যুবক ছেলেদের কাধে ভর করা । গতি ক্ষিপ্র,বারান্দায় উঠলেন কয়েক লহমার মধ্যে আঙিনায় ঠাসাঠাসি করে বসানো চেয়ারের ফাকগুলোকে পেরিয়ে । তাকে তরুণীরা চেয়ারে বসিয়ে ধরে দাড়িয়ে রইল । প্রধান অতিথি ভাষণ দিলেন সমস্ত বাংলাদেশের পক্ষ থেকে শহীদ আবদুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে । সভাপতি মহল্লার বনেদী সমস্ত বাসিন্দার পক্ষ থেকে রহমানের মায়ের গৌরবের কথা বললেন একবারে ঘরোয়া ভাষায় ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now