বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রহমানের মা-২

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X মহানগরীতে সভা-সমিতির একটা বড় আকর্ষণ শহিদের কোনো প্রিয়জনকে উপস্থিত করা । এই রেওয়াজ সামনে রেখে ঢাকার শহরতলীতে একটা মহল্লার অনুষ্ঠানের আমন্ত্রণলিপিতে জানানো হয়েছিল সভায় রহমানের মা উপস্থিত থাকবেন । ৭১-এর ২৬শে মার্চের রাতে মহল্লার চব্বিশ পচিশ বছরের জোয়ান ছেলে আবদুর রহমান ইয়াহিয়া খানের সাজোয়া বাহিনীর বিশাল ঢলের সামনে রাইফেল নিয়ে দাড়িয়েছিল বড় রাস্তার ভাঙাচোরা নানারকম জিনিসপত্র দিয়ে তৈরী একটা ব্যারিকেডের পেছনে । বলা বাহুল্য ,প্রাণ দিয়েছিল । তার প্রৌঢ় মাকে এতদিন মহল্লার সবাই চুপিচুপি সান্ত্বনা জানিয়ে আসছিল । স্বাধীনতার পরে আর সান্ত্বনা নয় । এবার সম্মান বীরের মা হিসেবে পাওনা । একটা বাড়ির আঙিনায় চেয়ার পেতে সভা । স্কুলের বারান্দায় মঞ্চ । তার সামনের চেয়ারগুলোতে মহল্লার গণ্যমান্য পুরুষেরা । মঞ্চে প্রধান অতিথি হিসেবে একজন নামকরা লোকের চেয়ারের পাশে সভাপতির চেয়ার ,তার পাশেই রহমানের মায়ের জন্য চেয়ার । মঞ্চে টেবিল একটা সদ্য ধোয়া সুজনির ওপর হারমোনিয়াম আর ফুলদানি । মহল্লার যে সব জোয়ান ছেলে রহমানের সঙ্গে একত্রে নানা রকম সামাজিক রাজনৈতিক কাজ করেছে,তারা ঘোরাফেরা করছে । উনিশ কুড়ি বছরের দুটি মেয়ে রয়েছে এদের সঙ্গে ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৫ জন


এ জাতীয় গল্প

→ রহমানের মা-২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now