বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রেসিপি!!!!

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Shikha (০ পয়েন্ট)

X হাই,প্রেরেন্ডgj আপনারা কী খুব সুখে আছেন? আর আপনাদের কি মশায় গান শোনাচ্ছে থুক্কি ভুতে কিলোচ্ছে?...তাহলে আর দেরি না করে চলে আসুন রান্নার রেসিপি শিখতেwow কেকা'স রেসিপি থেকে আমি আপনাদের ন্যাকা আপ্পা থুক্কি কেকা আপ্পা আপনাদের জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছাgj। আজকে আমি আপনাদের শেখাবো কি করে 'লিচুর পরোটা ও লেবুর আচার 'বানানো যায়। যা লাগবেঃ বাজারের ভেজালমুক্ত পচা লিচু, ফ্রি তে পাওয়া যায় এমন তেল, খোসাসহ শুকনো লেবু, ড় ছাড়া কবুতরেরর গুড় ও সুস্বাদু করার জন্য একটা পচা কলা। এছাড়া বাসন হিসেবে আপনি নিতে পারেন কলার পাতা অথবা কদমের পাতা অথবা আমের পাতা অথবা কাঁঠালের পাতা অথবা জবার পাতা।। নিতান্তই যদি এসব পাতা না পান, তাহলে আপনি কাঁচের বোল নিতে পারেন। যেভাবে বানাতে হবেঃ এটা বানানো অতি সহজ।আপনি যেভাবে খুশি বানাতে পারবেন না। নাহলে আপনি আসল স্বাদটা পাবেন না। প্রথমে আপনাকে চুলা অন করতে হবে।তারপর সেখানে কড়াই রেখে, তাতে খোসাসহ শুকনো লেবুগুলোকে কেটে ঢেলে দিতে হবে,তাতে আপনার আনা গুড় দিতে হবে এবং অনেকক্ষণ ধরে নাড়তে হবে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ঠিক কতক্ষণ নাড়বেন।এর উত্তর হলো, যতক্ষণ না তার রংটা আপনার ড্রেসের রঙের মতো হয়। হয়ে গেল লেবুর আচার! এবার লিচুর পরোটা বানাতে হলে প্রথমে লিচুর খোসা ছাড়াবেন।তখন আপনি মাস্ক পরতে পারেন, এতে পচা লিচুর দুর্দান্ত সুগন্ধ আপনি পাবেন না। এরপর লিচুর সাথে পচা কলা মাখবেন।তারপর পরোটার আকৃতির মতো করে তেলে ভাজবেন। হয়ে গেল আপনার সুসুসুস্বাদু খাবার। যখন খাবেনঃ যখন আপনার মন ভালো থাকবে। আপনি মন খারাপ করতে চাইবেন, তখন আপনার প্রিয়জনদের এটি রান্না করে খাওয়াবেন। ------------------------------------------ আর যে এটিকে সিরিয়াসলি নিবে এবং এটি রান্না করে খাবে, তার একটা উপকার হবে। সে না চাইতেই বাথরুমের বদনাকে হয়রান করতে পারবেgj কেমন লাগলো আমার বানানো রেসিপি? আর আরেকটি কথা.......আমি ভাবছি পাড়ার কুকুরগুলোকে একটা টিভি কিনে দেবgj।তার কারণ হলোঃ তারা তাহলে অনেক রাত পর্যন্ত টিভি দেখবে,আর সকালে তাড়াতাড়ি উঠতে পারবে না।আর আমি সকালে কোচিং-এ যাওয়ার সময় আমাকে তাড়া করতে পারবে নাgj। আইডিয়াটা কেমন?huh


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৩ জন


এ জাতীয় গল্প

→ রেসিপি!!!!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now