বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

Real story

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Romeo Akik (০ পয়েন্ট)

X আজ থেকে কয়েক বছর আগে ৷ সখের বশে এক রিকশাচালককে আমার নম্বর দিয়েছিলাম ৷ কোন কারণ ছাড়াই ৷ চিনিনা জানিনা ৷ আজ তিনটা বছর হলো ৷ সে রিকশাচালক এখনো এক মাস দু মাস পরপর কল দেয় ৷ খবর নেয় ৷ আমিও কল দেই ৷ বাড়ি কুষ্টিয়া ৷ গতকাল অন্য এক রিকশাচালক ঢাকায় আসছে ৷ আমাকে কল দিয়ে বলল, ভাইয়া সিদ্দিক ভাইয়ের গ্রামে আমার বাড়ি ৷ আপনার জন্য সিদ্দিক ভাই মুড়ি পাঠাইছে ৷ সে মুড়ি নিয়ে বাসায় আসছি ৷ মানুষ কতটা মানবিক! সিদ্দিক সাহেব সে রিকশা চালক ভাইটি মুড়ির বস্তার ভেতর নাড়িকেল দিয়েছেন, গুর দিয়েছেন ৷ কাপড়ে পেচিয়ে ৷ দু চোখের কোণে জল জমে গেল আমার ৷ কি মায়া কি মহব্বত ! আজ সন্ধ্যায় আমি একটা শার্ট কিনে তাকেও কুরিয়ার করে দিলাম ৷ তিনটা বছর ধরে সিদ্দিক ভাইয়ের সাথে আমার সম্পর্ক ৷ দেখা সাক্ষাত নেই ৷ যেদিন তাকে নম্বর দিয়েছিলাম তারপরের দিনই সিদ্দিকভাই ঢাকা ত্যাগ করেছেন একবারে ৷ ফিরে গেছেন নিজ গ্রামে ৷ কিন্তু কোন কারণ ছাড়াই তিনি আমাকে মনে রেখেছেন ৷ তিনি আমার চেয়ে বয়সে বড় ৷ সিদ্দিক ভাইয়ের বউ আমাকে ছেলের মতই স্নেহ করেন ৷ তাদের কোন সন্তান নেই ৷ হতদরিদ্র সিদ্দিক ভাই ৷ খুব খুব মায়া লাগে লোকটার জন্য ৷ ঢাকায় কোন গন্ডগোল হলে সঙ্গে সঙ্গে সিদ্দিক ভাই কল দেন ৷ বলেন, বাইরে যায়েন না ৷ সাবধানে থাইকেন কইলাম ৷ প্রিয় সিদ্দিক ভাই রক্তের সম্পর্কের চেয়ে বেশী আপন আমার ৷ দুনিয়ায় কত অদ্ভূত ধরণের মানুষ আছে ৷ অথচ মাঝে একবার তার নম্বর হারিয়ে ফেলেছিলাম ৷ কিন্তু তিনি ঠিকই আমার নম্বর রেখেছেন ৷ হয়তো তার মুখস্থ ৷ মুখস্থ এখন আমারো ৷ প্রিয়জন যে ---!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৯৫ জন


এ জাতীয় গল্প

→ Real story
→ Real story
→ One real love story
→ একটি Real Love Story. ""খবরদার

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now