বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ফিসফাস শব্দে হঠাৎ ঘুম ভেঙে গেলো ফারজাদের। গভীর রাতে তার কানের কাছে এ শব্দটি প্রায় বাজে। কোনো দিন খানিকটা তীব্র হয়। আজো তেমনি হলো।গভীর রাতে ফিসফাস শব্দে ঘুম ভেঙ্গে গেলে গায়ে কাটা দিঢে ওঠে। চোখ থেকে ঘুম পালিয়ে যায়। বুক ধড়ফড় করে। তখন হাত পা নাড়ানোও কষ্টকর হয়ে যায়।চোখ খুলতেও ভয়।
ঈদানিং প্রায় এমন ঘটনা ঘটছে ফারজাদের। রাত যত গভীর হয় তার ভেতর ভয়ও ততো দানা বাধঁতে থাকে।মাঝে মাঝে ভয় থেকে ঘুমও নামে না চোখের পাতায়।ভয় ঠেলে কখনো কখনো এপাশ ওপাশ করে। তখন রাতও ভীষণ দীর্ঘ হয়ে ওঠে।কোনো ভাবেই রাত শেষ হতে চাইনা।পৃথিবির সমস্ত ভয় যেনো তার পাশে এসে ঘুরঘুর করে। ভয় থেকে চোখ খোলার সাহসও হয়না। অথচ ফারজাদের বন্ধুরা বলে ও ভীষন সাহসী। ওর নিজেরও বিশ্বাস ও সাহসীই। অথচ গভীর রাতে ফিসফাস শব্দে যখন ঘুম উধাও হয়ে যায় তখন তার মতো ভীতু আর কেউ বুঝি নেই।এ ভয়ের কার ণ কী তাও সে বোঝে না।
প্রথম দিকে এমন শব্দ পাত্তাও দেয়নি ও। পয়লা এমন শব্দে ঘুম ভাঙলো যেদিন শোয়া থেকে দ্রুত উঠে পড়লো।খাটের পাশে শুইচবোর্ড।হাত বাড়িয়ে সুইচ দিলো।
চলবে.....
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now