বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
২০১১ সাল তখন আমি সবে মাত্র দশম শ্রেণির ছাত্র। আমরা কয়জন বন্ধু মিলে ঠিক করলাম রাত্রে সরকার বাড়ীতে ডাব চুরি করব। মানিক কে আমরা বললাম তুই গাছে উঠবি, মিঠুন কে বলছি তুই দাঁ আনবি। আর আমি আর সবুজ মিলে পাহারা দিবো। মিঠুনদের বাড়ী সরকার বাড়ি, আসলে ও আমাদেরকে এই অফার তা দিয়েছে.......... কারন তার চাচা নাকি অনেক কৃপণ। যাক- আমরা সবাই ডাব চুরি করার দিন ঠিক করলাম। মিঠুন বললো চাচা সোমবারে বাড়ীতে থাকবে না, তাই আমরা সোমবার দিন ঠিক করলাম। রাত্রে ১১:৪৫ মিনিটে মিঠুনদের বাড়ীতে গিয়ে তাকে ডাকলাম( শোঁ শোঁ করে) মিঠুন দ্রুত বেরিয়ে আসলো দা নিয়ে। দক্ষিনে বিরাট বড়ো নারকেল গাছের বাগান। আস্তে আস্তে ওই বাগানে গেলাম আমরা। মানিক গাছে লাফিয়ে উঠে গেলো। ডাব নিচে ক্যাচ দিতে লাগলো মানিক , মিঠুন ডাব নিয়ে নিরাপদ জায়গায় রাখে। ডাব ৫-৬ টা পেড়ে বাগানের আরো দক্ষিনে গিয়ে কাটা শুরু করলাম.................... এমন সময়- সবুজ আমাকে বললো পূব দিকে দেখ সাদা কাপড় পরা এক মাঝ বয়সি মেয়ে আমাদের দিকে আসতে লাগল। আমি বললাম দূর তুই আমাদের ভয় দেখাইচ না। সবুজ ক্ষেপা স্বরে বললো তোরা ডাব খা- আমি যাই............. মিঠূন বললো সবুজ, মানিক দেখ মেয়েটা আসতেছে, কিন্তু আমি চারদিকে তাকিয়ে কিছুই দেখতে পাইনি,তারা দোড়ে চলে যাচ্ছে। আমিও না দেখে দিলাম দোড়........ . এমন সময় সামনে তাকিয়ে দেখি মিঠুনের চাচা...........
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now