বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
নড়াচড়াটাও যেন কোন ওজনদার প্রাণীর।প্রাণীটা সম্ভবত লম্বাটে গড়নের।না:,কখনই বিড়াল নয়।অস্বস্তি বেড়েই গেল।টেবিলে একটা দেশলাই আছে।মোমবাতি আছে।হাত বাড়ালেই পেয়ে যাব।কিন্তু সাহস পাচ্ছি না।যদি চোর হয়? আজকাল চোরদের সঙ্গে ছোরা-ভোজালি-পিস্তল থাকে শুনছি।একটা টর্চ আছে অবশ্য।কিন্তু সেটা বিগড়ে যাওয়ায় সময় পায়নি,আজ সন্ধ্যা বেলাতেই বিগড়ে গেছে।খুব অসহায় বোধ করলাম।এদিকে নড়াচড়া আর শ্বাস-প্রশ্বাসের মতো ফোঁস ফোঁস শব্দটা বেড়েই চলেছে। কিছুক্ষন পরে আর চুপ করে থাকতে পারলাম না।শরেয়া হয়ে করুন স্বরে বলে উঠলাম, "দেখুন সার (কেন যে মুখ দিয়ে সার বেরিয়ে গেল কে জানে!),আমার খাটের তলায় সোনাদানা বা টাকাকড়ি কিছু নেই!টেবিলের ড্রয়ারে আমার মানি ব্যাগ আছে।তাতেও বেশি টাকাকড়ি নেই।তবে ওটা আপনি স্বচ্ছন্দে নিয়ে চলে যেতে পারেন।আমার রিস্ট ওয়াচটা দাবি করলে সেটাও আপনার হাতে তুলে দিয়ে ধন্য হব।কিন্তু দয়া করে আমাকে যেন মারবেন না সার!" নড়াচড়া আর ফোঁস ফোঁস থেমে গিয়েছিল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now