বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
***রাত ৩:৩০ মিনিট***
লেখক - Selim Reja Simul
রাত তখন ৩:৩০ মিনিট হঠাৎ ঘুম ভেঙ্গে গেল আমার । পুরো রুম খালি ! মানুষ বলতে আমি একাই । জানালাটা খোলা ছিল । হঠাৎ আমার চোখ পড়লো বাহিরে চাঁদের দিকে ।আজ আকাশে অনেক সুন্দর চাঁদ উঠছে । চাঁদের আলোয় রাতের পৃথিবী মনে হয় এক নতুন রুপে সেজেছে । আমি বাহিরের দিকে তাকিয়ে আছি । হঠাৎ মনে হল বিছানায় শুঁয়ে থাকাটা ঠিক হবে না । তাহলে মনে হয় এই সৌন্দর্যটাকে অপমান করা হবে । বাহিরে বের হয়ে চেয়ারটা টেনে বারান্দায় বসলাম । হঠাৎ পুরানো কোন একটা কথা মনে পড়লো মুহূর্তে মনটা খারাপ হয়ে গেল । একটা সিগারেট ধরালাম। কারণ একটাই যদি কিছুটা হালকা অনুভব করি । ঘড়ির দিকে তাকিঁয়ে দেখি রাত ৩:৩০ মিনিট । আমি চেয়ার থেকে উঠে যাবো এমন সময় হঠাৎ আমার চোখ পড়ল অল্প দূরের একটা বিল্ডিং এর ছাদের দিকে । আমি যা দেখলাম তাতে আমার গাঁয়ের লোম দাঁড়িয়ে গেল । এতো রাতে কোন একটা মেয়ে ছাদে পায়চারি করছে । আমার বারান্দা থেকে যতটুকু বুঝা যাচ্ছে মনে হচ্ছে মেয়েটা কোন সমস্যার মধ্যে আছে । এর মধ্যে আমি দেখলাম একটা ছেলে আসলো । ছেলেটি আসার পর মেয়েটি কাছে হেটেঁ গেল । মনে হচ্ছে মেয়েটি অনুনয় বিনয় করে ছেলেটিকে কিছু বলার চেষ্টা করছে । ছেলেটি দুই মিনিট পর চলে গেল । এখন মনে হয় মেয়েটি কাদঁছে । হঠাৎ মেয়েটি ছাদের এক কোণে রেলিং এর কাছে চলে আসলো । নিচের দিকে তাকিঁয়ে কি যেন ভাবছে ? তারপর সে রেলিং এর উপর উঠে দাড়াঁলো । ৬ তলা বিল্ডিং এর উপর থেকে সে কি লাফ দিবে ? আমার মনটা খারাপ হয়ে গেল । মেয়েটা দাড়িঁয়ে আছে মনে হয় লাফ দেওয়ার সাহস পাচ্ছে না । আমি কয়েকবার চিৎকার করে তাকে থামানোর চেষ্টা করলাম । কিন্তু সে আমার কথা শুনতে পেল বলে মনে হল না । তবুও আমি চেষ্টা চালাতে লাগলাম ; এখন আমার ছেলেটির উপর খুব রাগ হচ্ছে । মেয়েটি কি এমন বললো যে ছেলেটি চলে গেল ; না গেলে হয়তো এরকমটা হতো না । আমি আরো জোরে চিৎকার করে তাকে থামানোর চেষ্টা করলাম কিন্তু কাজ হল না । মেয়েটি ৬ তলা থেকে লাফ দিল । আমি আর বারান্দায় দাঁড়িয়ে থাকলাম না । এক দৌড়ে নিচে গেলাম । নিচে গেইটের মামা আমাকে দেখে জিজ্ঞাসা করলেন কি হয়েছে ? আমি বললাম আত্মহত্যা !! কথাটি শুনে গেইটের মামাও বিচলিত হলেন । সে আমাকে জিজ্ঞাসা করলো কে আত্মহত্যা করেছে ? আমি বললাম পাশের ছয়তলা বিল্ডিং থেকে এক মেয়ে ? মামা আমার কথা শুনে আর কিছু জিজ্ঞাসা না করে শুধু বললেন উপরে চলে যান................
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now