বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রাত ৩ টা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X রাত ৩ টা । কাত হয়ে শুয়ে মনোযোগ দিয়ে মোবাইলে গেমস খেলছে রাকিব । এমন সময় একটা ম্যাসেজ আসলো । কিছুটা অবাক হল রাকিব । এত রাতে তো কারও ম্যাসেজ দেয়ার কথা না । সামিয়ার সাথে ১ টার দিকে লাস্ট কথা হইছে । তখনই ঘুমিয়ে পরার কথা ছিল তার । সাত পাঁচ ভাবতে ভাবতে গেইমের রানিং লেভেলটা শেষ করেই গেইমটা মিনিমাইজ করে ম্যাসেজটা দেখল সে । ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে বিশাল একটা ম্যাসেজ, নাম্বারটা অপরিচিত । ম্যাসেজ পুরোটা না পড়েই ওই নাম্বারে কলব্যাক করলো রাকিব । -হ্যালো । অপরপাশ থেকে একটা কাঁপা কাঁপা কণ্ঠ শোনা গেল । রাকিবের মনের এক কোণে যেই সূক্ষ্ম আশঙ্কা ফুটে উঠেছিল সেটাই সত্যি হল । কণ্ঠটা উপমার । -হুম, বল। এতদিন পর ? -হুম। কেমন আছ? আমাকে ভুলে গেছ? -এইতো, ভালো আছি, ভুলি নাই । তুমি? দায়সারা উত্তর দিল রাকিব । -ভালো না । তুমি কি কালকে আমার সাথে কিছু সময়ের জন্য বের হতে পারবে? -কেন? কোথায়? -কোথাও না, এমনি রিক্সা দিয়ে ঘুরব। -উমমমম... ঠিক আছে । না করতে গিয়েও কিছু একটা ভেবে না করলো না রাকিব । -অনেক থ্যাঙ্কস । তুমি যখন ফ্রী থাকবে তখন এই নাম্বারে ফোন দিও । আমি বের হবো । -ওকে । -ওকে, রাখি এখন। বাই । রাকিব আর কিছু না বলেই ফোন রেখে দিল । পরদিন সকাল ১১ টা । রিক্সায় পাশাপাশি বসে আছে রাকিব আর উপমা । -তোমার সে কোথায়? কথা শুরু করলো রাকিব । -ব্রেকআপ করছি । আসলে কি জানো, অনেক মানুষ আছে যাদের বাইরে থেকে দেখলে ভালো মনে হয় কিন্তু ভিতরে ভিতরে তারা ততটাই খারাপ । -হুম, এতদিন পর এটা জানলা? যাই হোক, এখন আমি কি করতে পারি ? -আসলে তোমাকে কীভাবে কি বলব বুঝতেছি না । ওর সাথে সম্পর্কের শেষ কয়েকমাস তোমাকে অনেক বেশী মিস করছিলাম । তোমার কাছ থেকে যতটা ভালোবাসা পেয়েছিলাম ওর কাছ থেকে তার ছিটেফুটোও পাইনি । তার উপর অনেকবার আমার বিশ্বাস নষ্ট করেছে ও । তাই শেষ পর্যন্ত সম্পর্কটার ইতি টানলাম । - এটা তোমার প্রাপ্যই ছিল । আর এটা না ঘটলে আমার ভালোবাসার গুরুত্ব তুমি বুঝতা না । -যাই হোক, বাদ দাও। আমি তোমাকে আবার চাই। এইবার বিশ্বাস কর তোমাকে একটুও কষ্ট দিব না। অনেক বেশী ভালবাসবো । প্লিজ রাকিব । -এখন এইসব কথা বলে লাভ নাই । অনেক দেরি হয়ে গেছে । আমার আরেকটা মেয়ের সাথে রিলেশন হইছে । -কি বল রাকিব! তুমি না বলছিলা আমার জন্য সারাজীবন অপেক্ষা করবা? -হুম বলছিলাম । কিন্তু সামিয়া মেয়েটা আমাকে পাগলের মত ভালবাসে । কখনও সে আমাকে সামান্যতম কষ্ট দেয়নি । তার ভালোবাসাকে পায়ে ঠেলার সাধ্য আমার ছিল না । উপমা কিছু না বলে চুপ করে থাকলো । তার চোখ আস্তে আস্তে ঝাপসা হয়ে আসছে । -তোমাকে আমি অনেক বেশী ভালবাসতাম । আর কোন মেয়েকে এত বেশী ভালবাসতে পারব না কোনদিন । তিন বছর আগে তোমাকে যতটা ভালবাসতাম সামিয়া মেয়েটাকে ততটা ভালবাসতে না পারলেও তাকে কখনই কষ্ট দিব না। উপমার চোখ থেকে অশ্রু ঝরে পরছে । -ওকে ভালো থেক তুমি । আমাকে এখন যেতে হবে । রিক্সা থামিয়ে নামতে নামতে রাকিব বলল । - আমি ভাড়া দিয়ে দিচ্ছি । বাসায় চলে যাও । রিক্সাওয়ালার হাতে একটা ১০০ টাকার নোট ধরিয়ে দিয়ে উপমাকে বলল । উপমা পাথরের মূর্তির মত বসে আছে । চোখ থেকে অঝোরে অশ্রু ঝরছে । -হোয়াট গোওজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড । উপমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে রাকিব বলল । আর কিছু না বলে উল্টো ঘুরে বাসার দিকে রওনা দিল রাকিব । মনের ভিতর অদ্ভুত এক ধরণের শান্তি লাগছে তার । লিখেছেনঃ Md Zobair Islam


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৭ জন


এ জাতীয় গল্প

→ অন্ধকার রাতের আলো
→ অদ্ভুত সেই রাত
→ রাতের গলির অশান্তি
→ সেই ভয়াল রাত
→ রাতজাগা প্রজাপতি
→ ভিন্ন রাতের গল্প-০১
→ তখন রাত তিনটা
→ এক নজরে নবীজির সিরাত
→ রহস্যময় রাত
→ পঁচিশে মার্চ কালোরাত
→ রাতুলের নতুন স্কুল
→ কবরস্থানের মাঠে একরাত
→ #এক_রাতের_বউ
→ বাসর রাত ২.০!!!
→ মাঝরাতে তোমাকে যেদিন দেখি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now