বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রাসূল (সা) এর বদদোয়া
একদিন আবু লাহাবের পুত্র ওতাইবা রাসূলুল্লাহ
(সা) এর কাছে এসে বললো, ‘ওয়াননাজমে ইযা
হাওয়া এবং ছুম্মা দানা ফাতাদাল্লার’ সাথে আমি
কুফরী করছি। সূরা নাজম-এর এ দুটি আয়াতের
অর্থ হচ্ছে, ‘শপথ নক্ষত্রের, যখন তা অস্তমিত
হয়। অতঃপর, সে তার নিকটবর্তী হলো অতি
নিকটবর্তী।’ এরপর ওতাইবা আল্লাহর রাসূলের
উপর অত্যাচার শুরু করলো। তাঁর জামা ছিড়ে দিলো
এবং পবিত্র চেহারা লক্ষ্য করে থুথু নিক্ষেপ
করলো। কিন্তু থুথু তাঁর চেহারায় পড়েনি। সে সময়
রাসূলুল্লাহ (সা) তাকে বদদোয়া দিয়ে বললেন, ‘হে
আল্লাহ! ওর উপর তোমার কুকুরসমূহের মধ্যে
থেকে একটি কুকুর লেলিয়ে দাও।’ রাসূলুল্লাহ (সা)
এর এ বদদোয়া কবুল হয়েছিল।
ওতাইবা একবার কুরাইশ বংশের কয়েকজন লোকের
সাথে এক সফরে সিরিয়া যাচ্ছিলো। যারকা নামক
জায়গায় তারা একদা রাত্রি যাপনের জন্যে তাঁবু
স্থাপন করলো। সে সময় একটি বাঘকে ঘোরাফেরা
করতে দেখা গেলো। ওতাইবা বাঘ দেখে বললো,
‘হায়রে, আমার ধ্বংস অনিবার্য, খোদার কসম, এই
বাঘ আমাকে খাবে। মোহাম্মদ (সা) আমার উপর
বদদোয়া করেছেন। দেখো আমি সিরিয়ায় রয়েছি,
অথচ তিনি মক্কায় বসে আমাকে মেরে ফেলছেন।
কুরাইশরা জানতো রাসূল (সা) এর দোয়া কখনো
বিফলে যায় না। তাই সফরসঙ্গীরা সতর্কতা হিসেবে
ওতাইবাকে নিজেদের মালামাল ও জিনিসপত্র দিয়ে
উঁচু ঢিবি বানিয়ে তার উপর রেখে নিজেরা সেই ঢিবির
চারপাশে শয়ন করলো। কিন্তু সব সতর্কতাই
বিফলে গেল। রাত্রিকালে বাঘ এলো, সবাইকে
ডিঙ্গিয়ে ঢিবির উপর চড়ে ওতাইবার কাছে গেলো
এবং তার ঘাড় মটকালো।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now