বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রাশি রাশি হাসি

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Opu Ahasan (০ পয়েন্ট)

X *এক মাতাল বন্ধুদের সঙ্গে পিকনিক করার জন্য নিজের বাড়ি থেকেই ছাগল চুরি করে নিয়ে গেল। রাতভর খুব আনন্দ করল। খুব মজা করে খাওয়া-দাওয়া করল সবাই। সকালে যখন বাড়িতে ফিরল দেখল, হায় হায় ছাগল তো বাড়িতেই। বউকে জিজ্ঞেস করল : ওই, ছাগল আইলো কই থিকা? বউ : আরে রাখো তোমার ছাগল। আগে কও, কাল রাইতে তুমি চোরের মতো আমার কুত্তাডারে লইয়া কই গেছিলা? *তিন বন্ধু একটি বিল্ডিংয়ের ১০৮ তলায় থাকে। তারা তিনজন প্রতিদিন লিফট দিয়ে বাসায় আসা-যাওয়া করে। একদিন লিফট নষ্ট হয়ে যায়। তাই তাদের সিঁড়ি দিয়ে আজ উঠতে হবে। তখন এক বন্ধু বলল, 'আমাদের মধ্য হতে দু'জন দুইটা হাসির গল্প বলবে, আর একজন একটা কষ্টের গল্প বলবে। তাহলে আমরা গল্পগুলো এনজয় করতে করতে ১০৮ তলায় পেঁৗছে যাব।' প্রথম জন একটা হাসির গল্প বলল, তারা ৪৫ তলায় পেঁৗছে গেল। আরেকজন আরেকটি হাসির গল্প বলল, তারা ৯৯ তলায় পেঁৗছে গেল। তৃতীয় জন বলল, 'কষ্টের গল্প আর কী বলব, আমার তো ফ্ল্যাটের চাবি নিচে গাড়িতে ফেলে এসেছি!' *স্বামীর প্রতি রাতে মাতাল হয়ে ঘরে ফেরায় অতিষ্ঠ হয়ে স্ত্রী অবশেষে ঠিক করল তাকে ভয় দেখাবে। দোকান থেকে শয়তানের শিং, লেজওয়ালা কস্টিউম নিয়ে এসে সে দাঁড়িয়ে রইল গেটের ঠিক বাইরে গাছের আড়ালে। যথারীতি স্বামী মাতাল হয়ে ফিরছে। স্ত্রী শয়তানের বেশে হাউ-মাউ করে তার সামনে গিয়ে পড়ল। স্বামী ভড়কে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কে? স্ত্রী মোটা গলায় উত্তর দিল : আমি শয়তান। স্বামী বলল : তাই নাকি! তাহলে বাসায় চলো। শয়তানের বোনকে তো আমি বিয়ে করেছি। *দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিক সংকট দেখা দিলে কর্তৃপক্ষ নিয়ম করে দেয়, প্রতি পরিবার থেকে একজন তরুণকে যুদ্ধে অংশ নিতে হবে। জর্জ কোনোভাবেই যুদ্ধে যাবে না। মেডিকেল ফিটনেস পরীক্ষার জন্য যখন তার ডাক পড়ল তখন সে তার গার্লফ্রেন্ডের ইউরিন স্যাম্পল নিজের ইউরিন স্যাম্পল বলে আর্মি হাসপাতালে জমা দিয়ে দিল। তার বান্ধবীর ছিল ডায়াবেটিস। ডায়াবেটিস ধরা পড়লে সে আনফিট ঘোষিত হবে এবং তাকে যুদ্ধে যেতে হবে না। পরদিনই ওই তরুণ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে চিঠি পেল। সেখানে লেখা, 'কংগ্রেচুলেশ! আপনি অবিলম্বে আমাদের গাইনি বিভাগে যোগাযোগ করুন। কারণ আপনি মা হতে যাচ্ছেন।'


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৭ জন


এ জাতীয় গল্প

→ রাশি রাশি হাসি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now