বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অনেক দিন আগে আমাদের এই ভারতবর্ষে দশরথ নামে এক রাজা ছিলেন।সরযু নদীর ধারে, অযোধ্যা নগরে তিনি রাজত্ব করিতেন।সেকালের অযোধ্যা নগর আটচল্লিশ ক্রোশ লম্বা, আর বারো ক্রোশ চওড়া ছিল।তাহার চারদিকে প্রকান্ড দেয়ালের উপরে লোহার কাঁটা দেয়া ভয়ঙ্কার অস্ত্রসকল সাজানো থাকিত।সে অস্ত্রের নাম শতঘ্নী, কেননা তাহা ছুড়িয়া মারিলে একবারে একশত লোক মারা পড়ে।
তখনকার অযোধ্যা দেখিতে খুব সুন্দরও ছিল।ছায়ায় ঢাকা পরিষ্কৃত পথ, ফুলে ভরা সুন্দর বাগান, আর দামি পাথরের সাততলা আটতলা জমকালো বাড়িতে নগরটি ঝলমল করিত।
এই সুন্দর অযোধ্যা নগরে সাদা পাথরের বিশাল রাজপুরিতে সাদা ছাতার নিচে বসিয়া মহারাজ দশরথ তাহার কাজ দেখিতেন।ধৃষ্টি,বিজয়, অকোপ, জয়ন্ত, সুমন্ত্র, ধর্মপাল আর রাষ্ট্রবর্ধন নামে তাহার আটজন মন্ত্রী ছিলেন।তাহারা এমন বিদ্বান, বুদ্ধিমান আর ধার্মিক ছিলেন যে, তাঁহারা দেশে একটিও অন্যায় কাজ হইতে দিতেন না।সে দেশে চোর-ডাকাত ছিল না।ভালো ছাড়া মন্দ কাজ কেহ করিত না।ভালো খাইয়া, ভালো পরিয়া, ভালো বাড়িতে থাকিয়া সকলেরই সুখে দিন যাইত।রাজা দশরথ তাহাদিগতে এত স্নেহ করিতেন যে, আর কোনো রাজা তেমন পারিতেন না। দশরথকেও তাহারা তেমনি করিয়া ভালবাসিত।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now