বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রাক্ষুসী বউ (৪র্থ পর্ব) [হলুদ সন্ধা]

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Niyan Ahmed (০ পয়েন্ট)

X সময় যত যাচ্ছে আমার ভয় ততো তীব্র হচ্ছে,, আর বেশি দিন নেই, মাত্র তিন দিন পর আমার বিয়ে,, সামনে রোজা বলে সবাই বিয়ে টা দ্রুত দিতে চাচ্ছে,,, আমি জানি সবাই মুখে এটা বললেও তাদের আসল উদ্দেশ্য আমাকে রাক্ষুসীর হাতে মারার কোথায় নিজের বিয়েতে অনেক মজা করবো,,বন্ধুরা মিলে রাত ভর আড্ডা দিব তা না আমাকে এখন ভয়ে দিন রাত কাটাতে হচ্ছে,, ,তবে এর মধ্যে একটা ভাল খবর আছে তা হলো রাক্ষুসী টা এই তিন চারদিন আমার বাড়িতে আর আসবে নাহ,, কিন্তু এইটুকু ভালোর বদলে সারা জীবন আমাকে কাদঁতে হবে যে ভাবেই হোক আমাকে এই বিয়েটা আটকাতে হবে,,,একটা বন্ধু ও আমার দলে নাই,,,সব গুলা আমারে রাক্ষসের হাতে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে,,। মা-বাবা বন্ধুরা সবাই আমাকে রাক্ষুসীর হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আই মিন বিয়ের প্রস্তুতি নিচ্ছে.... কালকে আমার গায়ে হলুদ। হ্যা মুরগি রান্না করার আগে যেমন গায়ে, লবন হলুদ ভাল করে মাখে যাতে মাংসে স্বাদ আসে,,আমাকেও সেই রকম করবে. ভাল করে হলুদ মেখে,রান্না করে রাক্ষুসীর হাতে তুলে দিবে,, আর রাক্ষুসী আমাকে আরাম করে চিবিয়ে খাবে ,,, আর রাক্ষুসীর এই মহা ভোজের আয়োজন করছে আমার মা-বাবা আর বন্ধুরা,,, নাহ এতো সাত পাচঁ ভেবে লাভ নাই,,বিয়ের পর তো আর ঠিক করে ঘুমাতে পারবো নাহ বরং এখনি একটু আরামে ঘুমাই,,, যা হবার হবে,,মনে সাহস রাখলে আমি নিশ্চয় এই রাক্ষুসী কে মেরে তার ভিতরের রাজকন্যা কে বের করতে পারবো,, ওতো টাও খারাপ নাহ,মেয়েটা,, . _ওই উঠ তারাতারি,,, দিন ১২ টা বেজে গেলো,,আর মহারাজ এর এখনো ঘুম-ই ভাঙে নাই... ওই যে কথায় বলে নাহ যার বিয়ে তার হুস নাই পাড়াপরশির ঘুম নাই এর ও হইছে একি অবস্থা,,কিরে উঠবি???? : ,, (কত কথা বলতে পারে আল্লাহ যানে,,যাই বলুক,আজকে আমি আর উঠছি নাহ) _ কিরে,,আমি তো একাই বকে যাচ্ছি তুই উঠবি??? নাকি ঢালবো পানি??? : .... (ঢালো ঢালো,,তাও আমি উঠবো নাহ দেখি কত চিল্লাইতে পারো) _ তারাতারি উঠ বাবা, আমার অনেক কাজ আছে,,, : ... (আমার তো কোন কাজ নাই,,, তাহলে আমাকে কেন ডাকছে?? ডাকুক গে আমার কি?? বিয়ের উদ্দেশ্যে অফিস বন্ধ সো নো চিন্তা ) _ বুঝেছি,,এই ডাকে কাজ হবে নাহ,, কিছু একটা করতে হবে : (করো করো যা খুশি করো,,আমি যখন বলেছি উঠবো নাহ,সো উঠবো নাহ,,আমি তো তোমারই ছেলে...এক কথার মানুষ ) ...... আহ কি শান্তি,,চলে গেছে মা,, কত যে চিল্লাইতে পারে আল্লাহ যানে, আমি বরং ঘুমাই,,, আহ কি সুন্দর স্বপ্ন দেখছি,, আমি আর রাহি পার্কে বসে আছি, একজন আরেক জনের হাত ধরে আছি,,, রাহি ধীরে ধীরে আমার কাছে আসছে,,,, এইইইইইইইইইইই হচ্ছে টা কি,, এতো পানি এলো কোথা থেকে,,, মা তুমি??? . _হ্যা মা,,,পুরা বাপের মতো হইছোস ঘুমের মধ্যে অন্য মেয়ের নাম নেওয়া?? দুইদিন পর বউ আসবে আর তুই এখনো স্বপ্ন দেখিস অন্য মেয়েরে নিয়ে .. : তো এখানে বাবার মতো হওয়ার মানে কি??? _ তোর বাবা ঘুমায় আমারে নিয়ে আর স্বপ্ন দেখে অন্য মেয়েরে নিয়ে আর তোর ও সেই একি অবস্থা,,, : এখন যদি কোন ভাল কাজ করতাম না মা,,তাহলে তুমি কি বলতা জানো??? _ কি??? : আমার ছেলেটা পুরো মায়ের মতো হইছে,, _হইছে হইছে,,এবার উঠ,,, (মুচকি হেসে) : উঠছি,,,যাও তুমি। . ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে,,,ড্রয়িং রুমে গেলাম,,,সবাই খুব বেস্ত আমার দিকে কেও তাকাচ্ছে ও নাহ,,,ক্ষিদে পেট জ্বলে যাচ্ছে,,, ও মা কিছু খেতে দেওনা?? :তুই রান্না ঘর থেকে একটু নিয়ে খা বাবা, আমার কাজ আছে,, ...... হায়রে বিয়ে,, কারোর একটু আমারে খাবার দেয়ার ও সময় নাই যাই হোক রান্না ঘর থেকে খাবার নিয়ে রুমে চলে,,গেলাম,,, আহ এমন আরাম করে হয়তো আর কখনো খাওয়া হবে নাহ,,, আবির কে ফোন দিলাম,, ..... _ হ্যালো আবির?? : হ্যা বল অভ্র _আচ্ছা শুন না আমার সাথে একটা যায়গায় যাবি??? : কোথায়??? _ আরে রাহি আমার উপর রাগ করছে,, ওরে কে বলছে বল তো আমার বিয়ে,,?? তাই ওর সাথে দেখা করবো... : শালা তোর বিয়ে দুইদিন পর আর তুই কিনা অন্য মেয়েরে নিয়ে এখনো পড়ে আছিস,,?? দারা ভাবি আসুক,,ভাবি কে সব বলবো _ ওই তুই কি আমাকে হুমকি দিচ্ছিস?? : তোর যদি তাই মনে হয় ,তাহলে তাই.... _ এখন তুই যাবি কিনা বল?? : বিয়ের কাজ নিয়ে বেস্ত আছি,,, পরে কথা বলবো ...বায় টুট... টুট...টুট... হায় হায় এই মেয়েতো দেখি ভালোই দল পাকাইছে,, আমার সব আপন জনরে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে এরকম চলতে থাকলে তো আমি শেষ হয়ে যাবো অচিরেই .... কি আর করার সারাদিন বাসায় বসে ছিলাম,, সন্ধা হয়ে গেছে,,আর একটু পরেই সবাই চলে আসবে,,আমার হলুদ সন্ধা এই বলতে বলতে সবাই চলে এলো :আরে আরে কোথায় নিচ্ছিস আমাকে,,, _ ওই গরু আজকে না তোর হলুদ চল আমাদের সাথে,,, : হ্যা চল চলে গেলাম ওদের সাথে,,,শহর তাই ছাদে হলুদ টা হবে,,, আরে এরা তো অনেক সুন্দর করে হলুদ এর ব্যাবস্থা করেছে,, ওই বাড়ি থেকে কয়েক টা মেয়ে এসেছে,,, আমাকে নিয়ে একটা যায়গায় বসিয়ে মেহেদি দেয়া শুরু করলো হায় আল্লাহ এখন কি মেয়েদের মতো মেহেদি ও দিতে হবে,,,? আমাকে আর আটকানোর সময় দিলো নাহ,,মেহেদি দেওয়া শুরু করলো,, নাহ হলুদ টা অনেক মজা হচ্ছে,,, গান বাজনা প্রায় রাত দুইটা পর্যন্ত হলো,,, এর পর সবাই ছাদেই ঘুমিয়ে গেলো,,,, আর আমি হাতে মেহেদি নিয়ে বসে আছি। মা অনেক্ষন পর ছাদে আসলো, , এসে দেখে আমি ঘুমাই নাই,, তাই মা মেহেদি উঠিয়ে দিল,,, মা তারাতারি ঘুমাতে বললো কালকে নাকি দ্রুত উঠতে হবে,,, ওই বাড়িতে একটার আগে যেতে হবে ওখানেই বিয়ে হবে,,,আমি আর ছাদে ঘুমাই নাই,,এই হলুদ মাখানো শরীর নিয়ে রুমে চলে গেলাম,,, যেয়ে ফ্রেস হয়ে ঘুমালাম,,, রাক্ষুসী টা এখন কি করছে কে জানে,, আমার এসব ভেবে কাজ নাই ঘুমিয়ে পড়লাম,, কালকে তো আবার রাক্ষুসীর হাতে আমাকে তুলে দেওয়া হবে,, এটাই হয়তো আমার শান্তির শেষ ঘুম ...... চলবে..


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৫৪ জন


এ জাতীয় গল্প

→ রাক্ষুসী বউ (৪র্থ পর্ব) [হলুদ সন্ধা]

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now